স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ ফেব্রুয়ারি : শুক্রবার সকালে প্রয়াত হলেন প্রবীণ সাংবাদিক পরিতোষ বিশ্বাস। দীর্ঘ দিন ধরে কিডনি জনিত সমস্যায় ভুগছিলেন তিনি। এছাড়াও তিনি হৃদরোগ এবং লিভারের সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৩ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী,পুত্র সহ অসংখ্য আত্মীয় পরিজন রেখে গেছেন। ওনার প্রয়াণে শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।
শুক্রবার পরিতোষ বিশ্বাসের জীবন যুদ্ধের সমাপ্তি ঘটে। এইদিন পরিতোষ বিশ্বাসের মৃত্যুর খবর পেয়ে ওনার বাড়িতে ছুটে যান মন্ত্রী রতন লাল নাথ, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ অন্যান্যরা। সকলে ওনার মৃতদেহে ফুল দিয়ে ওনার প্রতি শেষ শ্রদ্ধা জানান। মন্ত্রী রতন লাল নাথ জানান পরিতোষ বিশ্বাস ছিলেন একজন প্রবীণ বিশিষ্ট সাংবাদিক। তিনি সব সময় সংবাদকে সংবাদের নজরে দেখেছেন। কোনদিন কাউকে ব্যক্তি আক্রমণ করেন নি। তিনি কোনদিন কারো সাথে উচ্চ স্বরে কথা বলেন নি। তাঁর প্রয়াণে রাজ্যবাসীর যথেষ্ট ক্ষতি হয়েছে।মাত্র ১৯ বছর বয়সে ধলাই জেলার কুলাইয়ের বাসিন্দা পরিতোষ বিশ্বাস সাংবাদিক হওয়ার অদম্য ইচ্ছা বুকে নিয়ে আগরতলায় পাড়ি দিয়েছিলেন। ছাত্রাবস্থায় তিনি ক্ষুধার্ত নামে পত্রিকায় লেখা শুরু করেন। তারপর সাপ্তাহিক পত্রিকা বিতীর্ণ দিয়ে তাঁর ত্রিপুরার সংবাদ জগতে পাকাপাকি ভাবে যাত্রা শুরু হয়। ১৯৮১ সালে স্বর্গীয় জিতেন চন্দ্র পাল তাঁর হাতে জাগরণ পত্রিকার দায়িত্ব তুলে দেন
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান