Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য ভগবান ছাড়া কিছু হয় না সেটা সবাই জানে : মু্খ্যমন্ত্রী

ভগবান ছাড়া কিছু হয় না সেটা সবাই জানে : মু্খ্যমন্ত্রী

ভগবান ছাড়া কিছু হয় না সেটা সবাই জানে : মু্খ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ ডিসেম্বর : রক্ত নিয়ে মানুষ কখনো কখনো বিভ্রান্তির শিকার হয়। কিন্তু রক্ত এমন একটি জিনিস যেটা নির্দিষ্ট সময়ের মধ্যে মানুষের শরীরে দিতে হয়। না হলে রক্তটি নষ্ট হয়ে যায়। তাই রক্ত দেওয়া এবং নেওয়ার ক্ষেত্রে সমতা অবশ্যই বজায় থাকতে হবে। শুক্রবার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু ৫৩ তম মহোৎসব উপলক্ষে ধলেশ্বর বাজার রোডে আয়োজিত রক্তদান শিবিরে বক্তব্য রেখে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি বলেন, ভগবান ছাড়া কিছু হয় না সেটা সবাই জানে।

 যারা মহাকাশে যান তারাও একবার ঈশ্বরকে স্মরণ করে যান। বিশেষ করে ভগবান রক্ত এমনভাবেই তৈরি করেছে, যা বিশ্বের কোন ল্যাবরোটারিতে তৈরি হয় না। সুতরাং বিজ্ঞানের মাধ্যমে সবকিছু হয় না। এটাই বুঝাতে চেয়েছেন এই দিন মুখ্যমন্ত্রী। এবং যারা রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচাচ্ছে তাদের ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ব্যবসায়ীদের উদ্দেশ্যে বার্তা দেন যাতে সকলে ভালো সামগ্রী বিক্রি করেন। কারণ ক্রেতা বিক্রেতার মধ্যে সম্পর্কটা হয় বিশ্বাসের। তাই ব্যবসায়ীরা যখনই ভালো সবজি এবং মাছ বিক্রি করবে তখন বিশ্বাসটা গড়ে ওঠা সম্ভব বলে জানান তিনি। পরে রক্তদান শিবির মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, সমাজসেবী রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা পরিদর্শন করে রক্তদাতাদের শুভেচ্ছা জানান। আগামী দিনে এই ধরনের রক্তদান শিবির অব্যাহত রাখার জন্য আহ্বান জানান অতিথিরা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha