Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য তিন বাইক চোর আটক

তিন বাইক চোর আটক

তিন বাইক চোর আটক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ ডিসেম্বর : রাজধানীর গেদু মিঞা মসজিদের সামনে থেকে গত ২৪ ডিসেম্বর শেখর চৌধুরী নামে এক ব্যক্তির বাইক চুরি হয়। পূর্ব আগরতলা থানায় মামলা হওয়ার পর পুলিশ তদন্তে নেমে তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের নাম রঞ্জিত সরকার, রুবেল সরকার এবং শনি সাহা।

তাদের আটক করা হয়েছে মহেশখলা থেকে। এবং বাইকগুলো আটক করা হয়েছে মহেশখলা ও টাউন প্রতাপগড় এলাকা থেকে। এই চুরির ঘটনায় মূল অভিযুক্ত রঞ্জিত সরকার। তার বিরুদ্ধে আগেও আমতলী ও সাব্রুম থানায় মামলা রয়েছে। তার বাড়ি মেলাঘরে। তাদের কাছ থেকে কয়েকজনের নাম পেয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে শুরু হয়েছে তদন্ত। বাইকগুলো বাংলাদেশ পাচার জন্য চুরি করেছিল বলে পুলিশের প্রাথমিক ধারণা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha