স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ জুলাই : বৃহস্পতিবার লেবার এন্ড কনস্ট্রাকশন বোর্ডের উদ্যোগে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নির্মাণ শ্রমিকদের হাতে বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয়। এদিন মুক্তধারা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়, লেবার এন্ড কনস্ট্রাকশন বোর্ডের চেয়ারম্যান তথা বিধায়ক বিনয় ভূষণ দাস সহ অন্যান্যরা। প্রদীপ প্রজ্জলন করে অনুষ্ঠানের সুচনা করেন মন্ত্রী টিঙ্কু রায়।
পরে এক সাক্ষাৎকারে তিনি জানান লেবার এন্ড কনস্ট্রাকশন বোর্ডের উদ্যোগে নথিভুক্ত নির্মাণ শ্রমিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। প্রায় এক হাজার নির্মাণ শ্রমিক প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করেছে। এই প্রশিক্ষণ প্রাপ্ত শ্রমিকদের মধ্যে ৫০০ জন শ্রমিককে এইদিন বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। যাতে করে তারা ভালো করে কাজ করতে পারে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান