Thursday, October 22, 2026
বাড়ি রাজ্য বাঙালি ছাত্র যুব সমাজের ডেপুটেশন

বাঙালি ছাত্র যুব সমাজের ডেপুটেশন

বাঙালি ছাত্র যুব সমাজের ডেপুটেশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ জুলাই : বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদার দাবিতে পশ্চিম জেলা শাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করল বাঙালি ছাত্র যুব সমাজ। পরে পশ্চিম জেলা শাসক মারফত মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার উদ্দেশ্যে সাত দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেন প্রতিনিধি দল। উপস্থিত সংগঠনের রাজ্য সম্পাদক গৌতম দেব জানান, কেন্দ্রীয় সরকারের জাতীয় শিক্ষা নীতিতে বাংলাকে ব্রাত্য করে তামিল, তেলেগু, কানাড়া, মালয়ালম, ওড়িয়া ও সংস্কৃত ভাষাকে ধ্রুপদী ভাষার অর্ন্তভুক্ত করা হয়।

নয়া শিক্ষানীতি অনুযায়ী আগামীদিনে শিক্ষা পাঠ্যক্রম চালু হলে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অসম, ঝাড়খণ্ড সহ বাঙালি অধ্যুষিত অঞ্চলে পঞ্চম শ্রেণীর পর চলে যাবে। মাতৃভাষা বাংলায় পঠন পাঠনের সুযোগ বন্ধ হয়ে যাওয়ায় বাংলাভাষাভাষী ছাত্র-ছাত্রাদের বিদ্যাচর্চা, উচ্চশিক্ষা গ্রহণ সহ কর্মসংস্থানের জন্যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা মোকাবিলা করা খুবই দুরূহ হয়ে পড়বে। ফলে আনার্জন থেকে কর্মসংস্থান সবদিক দিয়েই ভবিষ্যতে এদেশে বাঙালীরা বঞ্চনার শিকার হবে।

 অথচ বাংলা ভারত তথা বিশ্বের মধুরতম, শ্রেষ্ঠ ও আন্তর্জাতিক ভাষা। যে ভাষায় ১৯১৩ সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ভারতীয় উপমহাদেশে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন। ভারত, বাংলা সহ গোটা বিশ্বে বর্তমানে প্রায় ৪০ কোটি বাঙালির মাতৃভাষা বাংলা। তাই বাংলা ভাষা প্রসারের জন্য বিদ্যালয়স্তর থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত সর্বস্তরে বাংলার বিষয় শিক্ষক নিয়োগ করতে হবে। কোর্ট-কাছারী, ব্যাংক, পোষ্ট অফিস, রেল-বিমান পরিষেবা সর্বত্র বাংলা ভাষার প্রয়োগ করতে হবে। জয়েন্ট এন্ট্রান্স থেকে কর্মপ্রাপ্তির জন্যে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তরদানের ব্যবস্থা বাংলার অঞ্চলে বাংলা ভাষায় করতে হবে। আরো দাবি করেন অবিলম্বে বিভিন্ন দপ্তরের সমস্ত শূন্যপদগুলি পূরণ করতে হবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha