Thursday, November 5, 2026
বাড়ি রাজ্য বিপুল পরিমাণ অবৈধ চোরাই কাঠ উদ্ধার

বিপুল পরিমাণ অবৈধ চোরাই কাঠ উদ্ধার

বিপুল পরিমাণ অবৈধ চোরাই কাঠ উদ্ধার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ নভেম্বর : উত্তর ত্রিপুরা জেলার ইছাই লালছড়া এলাকা থেকে উদ্ধার বিপুল পরিমাণ অবৈধ চোরাই কাঠ। জানা যায় আব্দুল সামেত নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ চোরাই কাঠ উদ্ধার করে বনদপ্তরের কর্মীরা। উদ্ধার হওয়া কাঠের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা হবে। উদ্ধার হওয়া কাঠের বৈধ কোন নথিপত্র দেখাতে পারে নি বাড়ির মালিক।

পুলিশ, বিএসএফ এবং বনদপ্তরের কর্মীরা যৌথ ভাবে এইদিনের অভিযান চালায়। বন দপ্তরের এক আধিকারিক জানান উদ্ধার হওয়া কাঠের বাজার মূল্য ১ লক্ষ ২০ হাজার টাকা হবে। তিনি আরও জানান ইতিপূর্বে আরও একবার একই বাড়ি থেকে বিপুল পরিমাণ চোরাই কাঠ উদ্ধার করা হয়েছে। তিনি এইদিন সকলের প্রতি আহ্বান জানান বাড়ি ঘরে কাঠ ব্যবহার করার ক্ষেত্রে বৈধ কাঠ ব্যবহার করার জন্য।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha