Thursday, November 5, 2026
বাড়ি রাজ্য দুর্ঘটনায় আহত হলেন বিজেপি প্রার্থী, হুইল চেয়ারে বসেই মনোনয়ন পত্র জমা দিলেন

দুর্ঘটনায় আহত হলেন বিজেপি প্রার্থী, হুইল চেয়ারে বসেই মনোনয়ন পত্র জমা দিলেন

দুর্ঘটনায় আহত হলেন বিজেপি প্রার্থী, হুইল চেয়ারে বসেই মনোনয়ন পত্র জমা দিলেন

 

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ নভেম্বর :  দুর্ঘটনায় আহত হলেন বিজেপি প্রার্থী, হুইল চেয়ারে বসেই মনোনয়ন পত্র জমা দিলেন রিটার্নিং অফিসারের কাছে। জানা যায়, সাব্রুম নগর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বৃহস্পতিবার এক ব্যতিক্রমী ঘটনার সাক্ষী থাকল সাব্রুম। মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে আহত হন সাব্রুম নগর পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী কমলা রানি চাকমা।

 তবে দুর্ঘটনায় আহত হয়েও মনোনয়ন জমা দেওয়ার সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসেননি তিনি। পরবর্তী সময় আহত অবস্থায় হুইল চেয়ারে বসেই মনোনয়ন জমা দিতে পৌঁছান কমলা রানি চাকমা এবং নিজের মনোনয়নপত্র দাখিল করেন। দুর্ঘটনার পরও নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণের এই ঘটনা সাব্রুমের রাজনৈতিক মহলে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha