স্যন্দন
ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
৫ নভেম্বর : এক মহিলাকে মারধর করে বাড়ি ঘরে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। তারপর মামলা নেয়নি আমতলী থানার পুলিশ। অবশেষে আদালতের দাবড়ানি খেয়ে মামলা নিতে বাধ্য হল আমতলী থানার পুলিশ। অভিযোগ, গত ১৩ ই মার্চ সকাল আনুমানিক দশটা নাগাদ আমতলী থানার অন্তর্গত কাঠালতলির ৪ নম্বর এলাকার গৃহবধূ শেফালী ভট্ট দত্তের বাবার ভরণপোষণ নিয়ে বিবাদ শুরু হয় উনার ভাইয়ের ছেলে ঝুটন ভট্টের।
এক
সময় পরিস্থিতি উত্তপ্ত হতেই ঝুটন ভট্টের নেতৃত্বে অঞ্জলি ভট্ট দেব এবং মীনাক্ষী ভট্ট, শেফালী ভট্ট দত্তের বাড়িতে প্রবেশ করে তাকে বেধড়ক ভাবে মারধর করে এবং বাড়িঘর ভাঙচুর করে। পরে নির্যাতিতা শেফালী ভট্ট দত্ত আমতলী থানায় তিন অভিযুক্তের বিরুদ্ধে লিখিত মামলা দায়ের করেন। কিন্তু এলাকার কিছু চুনুপুটি নেতাদের চাপে পড়ে পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কোন মামলা নথিভুক্ত করেনি। এরপর শেফালী ভট্ট দত্ত আদালতের দ্বারস্থ হয়। এক সময় নির্যাতিতা উনার স্বামী সহ সন্তানদের নিয়ে অভিযুক্তদের ভয়ে বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়ে প্রাণ রক্ষা করছেন। বৃহস্পতিবার দুপুরে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে গোটা ঘটনাটি বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি এদিন পুলিশ প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন পুলিশ যেন দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করেন।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান