স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩ নভেম্বর : আগরতলার বাধারঘাট স্থিত
রেলস্টেশনে অভিযান চালিয়ে ২৩ কেজি ৭৭০ গ্রাম গাঁজা উদ্ধার করলো পুলিশ। এই ঘটনায় বিহার
ও নাগাল্যান্ডের তিন মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১১ টার নাগাদ পুলিশ
আগরতলা রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে তাদের জালে তুলতে সক্ষম হয়। ধৃত তিন
মহিলার ব্যাগ থেকে মোট ২৩ কেজি ৭৭০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।
বাজেয়াপ্ত
গাঁজার আনুমানিক কালোবাজারি মূল্য ১১ লক্ষ টাকা। ঘটনায় উদ্ধার হওয়া মাদকদ্রব্য বাজেয়াপ্ত
করে তিন মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে প্রাথমিক পর্যায়ে ধারণা একটা বড় চক্র
রেল স্টেশনে কাজ করছে। যারা রাজ্যের বাইরে গাঁজা পাচারে বড়সড় ভূমিকা নিচ্ছে। পুলিশের
কাছে নামের তালিকা থাকলেও পুলিশ তাদের ধরপাকড় করছে না। পেছনে বিশাল বড় অজ্ঞাত কারণ
রয়েছে বলে মনে করছে সচেতন নাগরিক মহল।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান