Tuesday, November 3, 2026
বাড়ি রাজ্য আগরতলা পুর নিগম নির্বাচনে ৪৫ জন প্রার্থীর নাম ঘোষণা বিজেপির

আগরতলা পুর নিগম নির্বাচনে ৪৫ জন প্রার্থীর নাম ঘোষণা বিজেপির

আগরতলা পুর নিগম নির্বাচনে ৪৫ জন প্রার্থীর নাম ঘোষণা বিজেপির

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩ নভেম্বর :আসন্ন আগরতলা পুর নিগম নির্বাচন ২০২৬-কে সামনে রেখে প্রার্থী তালিকা ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। মঙ্গলবার বিজেপির ত্রিপুরা প্রদেশের রাজ্য কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে ৪৫ জন প্রার্থীর নামের তালিকা প্রকাশ করা হয়েছে।

৩ নভেম্বর তারিখে প্রকাশিত এই তালিকায় মহিলা ও পুরুষ উভয় প্রার্থীই রয়েছেন। পাশাপাশি তফসিলি জাতি (এসসি) এবং মহিলাদের জন্য সংরক্ষিত আসনগুলিতেও প্রার্থী ঘোষণা করেছে দল। তালিকায় ১ থেকে ৫১ নম্বর ওয়ার্ডের মধ্যে বিভিন্ন ওয়ার্ডের প্রার্থীদের নাম রয়েছে। তবে কয়েকটি ওয়ার্ডে প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।

প্রকাশিত তালিকা অনুযায়ী, ১ নম্বর ওয়ার্ডে প্রার্থী করা হয়েছে প্রণজিৎ সরকারকে, ২ নম্বর ওয়ার্ডে সরমিষ্ঠা বর্ধন, ৩ নম্বর ওয়ার্ডে জগদীশ দাস, ৪ নম্বর ওয়ার্ডে সুজাতা দাস এবং ৫ নম্বর ওয়ার্ডে পাপিয়া চৌধুরীকে।

এছাড়া ৬ নম্বর ওয়ার্ডে মিঠুন দাস বৈষ্ণব, ৭ নম্বর ওয়ার্ডে জয়া ধানুক, ৮ নম্বর ওয়ার্ডে সম্পা সেন সরকার, ৯ নম্বর ওয়ার্ডে পিঙ্কি ঘোষ, ১০ নম্বর ওয়ার্ডে বিশ্বজিৎ রায়, ১১ নম্বর ওয়ার্ডে শান্তি চৌহান, ১৩ নম্বর ওয়ার্ডে প্রদীপ চন্দ এবং ১৪ নম্বর ওয়ার্ডে স্নিগ্ধা দাস দেবকে প্রার্থী করা হয়েছে।

বাকি প্রার্থীরা হলেন ১৫ নম্বর ওয়ার্ডে নিবাস দাস, ১৬ নম্বর ওয়ার্ডে পিনাকী চক্রবর্তী, ১৭ নম্বর ওয়ার্ডে শিখা ব্যানার্জি, ১৮ নম্বর ওয়ার্ডে নারায়ণ দে, ২০ নম্বর ওয়ার্ডে রত্না দত্ত, ২১ নম্বর ওয়ার্ডে পেমাশিস সাহা, ২৩ নম্বর ওয়ার্ডে মণি মুক্তা ভট্টাচার্য, ২৪ নম্বর ওয়ার্ডে সুখময় সাহা, ২৫ নম্বর ওয়ার্ডে সীমা দেবনাথ, ২৬ নম্বর ওয়ার্ডে অর্জুন দাস, ২৭ নম্বর ওয়ার্ডে বিধান নম, ২৮ নম্বর ওয়ার্ডে নন্দদুলাল দেবনাথ, ২৯ নম্বর ওয়ার্ডে রুমা দাস, ৩০ নম্বর ওয়ার্ডে অলপনা দাস, ৩১ নম্বর ওয়ার্ডে অঞ্জনা দাস, ৩২ নম্বর ওয়ার্ডে সঞ্জয় সাহা, ৩৩ নম্বর ওয়ার্ডে অভিজিৎ মল্লিক, ৩৪ নম্বর ওয়ার্ডে তুষার কান্তি ভট্টাচার্য, ৩৬ নম্বর ওয়ার্ডে নিতু দে গুপ্ত, ৩৭ নম্বর ওয়ার্ডে বাপি দাস, ৩৮ নম্বর ওয়ার্ডে মণি দাস, ৩৯ নম্বর ওয়ার্ডে অলক রায়, ৪০ নম্বর ওয়ার্ডে সম্পা সরকার চৌধুরী, ৪২ নম্বর ওয়ার্ডে শিপ্রা শীল, ৪৩ নম্বর ওয়ার্ডে মানিকা দাস দত্ত, ৪৪ নম্বর ওয়ার্ডে সুস্মিতা সাহা, ৪৬ নম্বর ওয়ার্ডে প্রণজিৎ লোধ, ৪৭ নম্বর ওয়ার্ডে প্রণজিৎ সরকার, ৪৮ নম্বর ওয়ার্ডে সবিতা দাস, ৪৯ নম্বর ওয়ার্ডে হরিসাধন দেবনাথ, ৫০ নম্বর ওয়ার্ডে রিঙ্কি দাস ভৌমিক এবং ৫১ নম্বর ওয়ার্ডে শুভম ঘোষ।

 

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha