Saturday, October 31, 2026
বাড়ি রাজ্য মাছ ধরতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু যুবকের

মাছ ধরতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু যুবকের

মাছ ধরতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু যুবকের

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩১ অক্টোবর :  প্রশাসনের নজরদারির অভাব এবং যুবকের অসাবধানতার কারণে মৃত্যু হল শনিবার। বিদ্যুতিক ব্যাটারি ব্যবহার করে জলাশয়ে মাছ ধরতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হলো ১৯ বছর বয়সী এই যুবকের। শনিবার দুপুরে এই ঘটনাটি ঘটে মলয়নগর হাউজিং বোর্ড গ্রাউন্ড কমপ্লেক্সের একটি জলাশয়ে। মৃত যুবকের নাম শুভ বিশ্বাস।

তার বাড়ি পূর্ব আগরতলা থানার অন্তর্গত রবীন্দ্রনগরের পালপাড়া এলাকায়। তার বাবার নাম সুমন বিশ্বাস। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার দুপুরে বিদ্যুতিক ব্যাটারি ব্যবহার করে জলাশয়ে মাছ ধরতে গিয়েছিলেন শুভ। সেই সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি জলে পড়ে যান। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল কর্মীরা। তারা জলাশয় থেকে যুবককে উদ্ধার করে হাপানিয়া হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কান্নায় ভেঙে পড়েছে পরিবারের লোকজন। উল্লেখ্য বিদ্যুতিক জাল এবং বিদ্যুতিক ব্যাটারি ব্যবহার করে রাজধানীর বিভিন্ন জলাশয়ে মাছ শিকার করার প্রবণতা বাড়ছে। মৎস্য দপ্তর চাইলে বিশেষ নজর দিতে পারে এদিকে। কিন্তু কোন রকম তৎপরতা লক্ষ্য করা যায় না সংশ্লিষ্ট দপ্তরের।

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha