Saturday, October 31, 2026
বাড়ি রাজ্য জাতীয় সড়কের বেহাল দশার কারণে প্রাণ গেল এক যুবকের

জাতীয় সড়কের বেহাল দশার কারণে প্রাণ গেল এক যুবকের

জাতীয় সড়কের বেহাল দশার কারণে প্রাণ গেল এক যুবকের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩১ অক্টোবর : ফের আসাম-আগরতলা জাতীয় সড়কের বেহাল দশা ও গর্তের কারণে প্রাণ গেল এক তরুণ যুবকের। শুক্রবার সন্ধ্যা সাতটা নাগাদ পেচারথল বাজার সংলগ্ন আসাম-আগরতলা জাতীয় সড়কের ওভার ব্রিজের নিচে বাবুটিলা যাবার প্রবেশপথে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

জানা গেছে, বাইকে করে বাড়ি ফেরার পথে হঠাৎ রাস্তায় থাকা গভীর গর্তে পড়ে যান পেচারথল লক্ষ্মনছড়া এলাকার বাসিন্দা অভিষেক রায়। বয়স ২১। পাথরের মধ্যে তীব্র আঘাতে কোমরের নিচে মারাত্মক জখম হন এই যুবক এবং শুরু হয় অতিরিক্ত রক্তপাত। অভিযোগ উঠেছে, স্থানীয় পেচারথল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পরেও রক্তক্ষরণ বন্ধ করা সম্ভব হয়নি। যা নিয়ে চিকিৎসায় গাফিলতির দাবি তুলেছেন মৃতের পরিবার। পরবর্তী সময় উন্নত চিকিৎসার জন্য তাকে কৈলাসহর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হলেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha