Monday, August 31, 2026
বাড়ি রাজ্য পানীয় জলের জন্য হাহাকার, সমস্যার সমাধানের দাবিতে পথ অবরোধ

পানীয় জলের জন্য হাহাকার, সমস্যার সমাধানের দাবিতে পথ অবরোধ

পানীয় জলের জন্য হাহাকার, সমস্যার সমাধানের দাবিতে পথ অবরোধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩১ আগস্ট : ডবল ইঞ্জিনের উন্নয়ন বাস্তবে থাকা। সুশাসনের বড় বড় স্লোগান পোস্টারে মিলছে না পানীয় জল। রাজ্যের দিকে দিকে হাহাকার পানীয় জলের জন্য। সোমবার ধর্মনগর-কদমতলা মূল সড়কের নতুনবাজার এলাকায় পানীয় জলের দাবিতে সড়ক অবরোধে করল গ্রামবাসীরা। দীর্ঘদিন ধরে এলাকায় পানীয় জলের সমস্যায় ভুগলেও সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার অভিযোগ জানিয়েও কোনো স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ বিক্ষোভকারীদের। তারপরঘটনার খবর পেয়েই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় প্রতিনিধি, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, এবং পানীয় জল স্বাস্থ্য বিধান দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জুনিয়র ইঞ্জিনিয়াররা।

 সেখানে উপস্থিত হয়ে আধিকারিকরা ক্ষুব্ধ এলাকাবাসীর সাথে সরাসরি কথা বলেন এবং তাঁদের দীর্ঘদিনের জলকষ্ট ক্ষোভের কথা শোনেন। আলোচনার মাধ্যমে দ্রুত পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। আলোচনা শেষে DWS দপ্তরের পক্ষ থেকে সমস্যা সমাধানের মূল কাজ মঙ্গলবার থেকেই শুরু করা হবে।

কাজ ঠিকমতো শুরু হচ্ছে কি না, তা দেখতে আগামীকাল সকালেই প্রতিনিধি নিজে ঘটনাস্থল পরিদর্শন করবেন। DWS-এর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার নিশ্চিত করেছেন যে আগামী দিনের মধ্যে সমস্ত কাজ সম্পন্ন করে পানীয় জল সমস্যার স্থায়ী সমাধান করা হবে।দপ্তরের সুনির্দিষ্ট আশ্বাস এবং দিনের সময়সীমা নির্ধারিত হওয়ার পর স্থানীয়রা তাদের অবরোধ তুলে নেয়। একই সাথে দ্রুত কাজ সম্পন্ন করার লক্ষ্যে স্থানীয় জনগণকে পূর্ণ সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha