স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩১ আগস্ট : বিধানসভায় কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনকে বহিষ্কারের
ঘটনায় সরব হল প্রদেশ কংগ্রেস। সোমবার কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে প্রদেশ সভাপতি
আশীষ কুমার সাহা এই বহিষ্কারকে অন্যায় ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করেন।তিনি
বলেন, প্রয়াত ডিজিপি অনুরাগ ধ্যানকরের অস্বাভাবিক মৃত্যু নিয়ে সুদীপ রায় বর্মন বিধানসভায়
গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছিলেন। সুইসাইড নোট কেন গোপন রাখা হয়েছিল এবং তদন্তে কোনো
গাফিলতি হয়েছিল কিনা, তা নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানান তিনি।
কিন্তু ঘটনায়
চাপ বা প্ররোচনার বিষয়টিও তদন্ত করে দেখা প্রয়োজন। এই বিষয়গুলি বিধানসভায় উত্থাপনের
পরই সুদীপ রায় বর্মনকে এদিনের জন্য বহিষ্কার করা হয়েছে বলে দাবি করেন তিনি। ডিজিপির
মৃত্যুর ঘটনায় মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি
বলেন কেন সেদিন সুইসাইড নোট আড়াল করে রাখা হয়েছিল। রাজ্য পুলিশের মহা নির্দেশক অনুরাগের
সহধর্মিনী দ্বারা এই সুইসাইড নোটের বিষয়টি সামনে এসেছে। বিধানসভায় এই বিষয়টি উত্থাপন
করার পর মুখ্যমন্ত্রী দাবি করেননি যে এটা ভুল। মুখ্যমন্ত্রী চুপ ছিলেন। আর অধ্যক্ষ
শাসক দলের এবং মুখ্যমন্ত্রীর মুখ রক্ষা করতে অন্যায় ভাবে বহিষ্কার করেছেন সুদীপ রায়
বর্মনকে। মুখ্যমন্ত্রীর চাপে পড়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন ডিজি অনুরাগ। তাই মুখ্যমন্ত্রী
ড. মানিক সাহার পদত্যাগ দাবি করেন। পাশাপাশি সুদীপ রায় বর্মনের পাশে থাকার কথা জানিয়ে
ডিজিপি-র মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে আগামী দিনে আন্দোলন আরও তীব্র করার হুঁশিয়ারি
দেন তিনি। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এদিন এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের
মুখপাত্র প্রবীর চক্রবর্তী সহ অন্যান্যরা।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান