স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ আগস্ট ; রবিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মুক্তধারা অডিটরিয়ামে অগ্নিনির্বাপক দপ্তরের ১৬ জনের হাতে চাকরির অফার তুলে দিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তারা সকলে অগ্নি নিরাপদ দপ্তরের গাড়িচালক হিসেবে চাকরিতে নিয়োজিত হয়েছেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রী সান্ত্বনা চাকমা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, সচিব কিরণ গিত্যে সহ অন্যান্য আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠান থেকে ভার্চুয়াল মাধ্যমে সাব্রুমের মনুবনকুলে নবনির্মিত ফায়ার স্টেশনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।
এটি রাজ্যের ৫২ তম ফায়ার স্টেশন। নতুন এই ফায়ার স্টেশন চালু হওয়ায় সাব্রুম ও সংলগ্ন এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন, কর্মসংস্থান সৃষ্টি ও মহিলা ক্ষমতায়নের উপর বিশেষ গুরুত্ব দিয়ে স্বনির্ভর ও উন্নত ত্রিপুরা গড়ার লক্ষ্যে রাজ্য সরকার নিরন্তর কাজ করে চলেছে। রবিবার আগরতলার মুক্তধারা প্রেক্ষাগৃহে আয়োজিত এক অনুষ্ঠানে অগ্নিনির্বাপক দপ্তরে ড্রাইভার পদে নবনিযুক্ত ১৬ জনের হাতে অফার লেটার তুলে দিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। তিনি বলেন, কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন, মহিলা ক্ষমতায়ন এবং সাধারণ মানুষের কাছে দ্রুত ও কার্যকর পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।নবনিযুক্তদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, জনগণের ট্যাক্সের টাকা দিয়ে সরকারি কর্মচারীদের বেতন দেওয়া হয়। তাই দায়িত্ব জনগণের কাজের মাধ্যমে ফিরিয়ে দেওয়া। তিনি নবনিযুক্ত সকলকে আন্তরিক অভিনন্দন জানান এবং তাঁদের কর্মজীবনের নতুন অধ্যায়ের জন্য শুভকামনা ব্যক্ত করেন। অনুষ্ঠানে মহিলা স্বনির্ভরতা ও আর্থিক ক্ষমতায়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়। আগরতলা পুর নিগমের অন্তর্গত প্রশিক্ষণপ্রাপ্ত ১৮০ জন মহিলা সুবিধাভোগীর হাতে সেলাই মেশিন ও ২,০০০ টাকা করে স্টাইপেন্ড প্রদান করেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী
বলেন, নারীর স্বনির্ভরতা ও আর্থিক ক্ষমতায়নের
লক্ষ্যে এই উদ্যোগ তাঁদের
আত্মনির্ভর হয়ে ওঠার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে মহিলাদের
দক্ষতা কাজে লাগিয়ে আয়ের সুযোগ সৃষ্টি এবং তাঁদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে সহায়তা করা সম্ভব হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। এই অনুষ্ঠানের পূর্বে,
মুক্তাধারা প্রেক্ষাগৃহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'মন কি বাত'
অনুষ্ঠান শ্রবণ করেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা। তবে
আগামী কিছুদিনের মধ্যে বক্সনগরে আরো একটি ফায়ার স্টেশনের উদ্বোধন হতে চলেছে। এছাড়া গর্জি এবং গঙ্গাননগরে আরো দুটি ফায়ার স্টেশন হবে চলেছে। সাধারণ মানুষের দাবি দেওয়ার প্রতি গুরুত্ব দিয়ে নতুন ফায়ার স্টেশন গুলি করা হচ্ছে। যাতে দূর দূরান্ত থেকে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের ছুটে যেতে না হয় ঘটনাস্থলে।
মানুষের জীবন বাঁচাতে এবং সম্পত্তি রক্ষার জন্য ফায়ার স্টেশনগুলো তৈরি করা হচ্ছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান