Sunday, August 30, 2026
বাড়ি রাজ্য পাচারের সময় গাড়ি থেকে আটক প্রচুর পরিমাণে গাঁজা, পলাতক চালক

পাচারের সময় গাড়ি থেকে আটক প্রচুর পরিমাণে গাঁজা, পলাতক চালক

পাচারের সময় গাড়ি থেকে আটক প্রচুর পরিমাণে গাঁজা, পলাতক চালক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ আগস্ট ; পুলিশ বিএসএফের যৌথ অভিযানে বাজেয়াপ্ত হল প্রচুর পরিমাণে গাঁজা। ঘটনা নলুয়া অভয়নগর দাসপাড়া এলাকায়। বেসরকারি গাড়ি থেকে গাঁজাগুলি উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, শ্রীনগর ফাঁড়ির পুলিশ এবং ১২১ ব্যাটালিয়ন বিএসএফ-এর যৌথ অভিযানে ভেস্তে গেল মাদক পাচারের পরিকল্পনা। বিলোনিয়া থেকে শ্রীনগরগামী একটি সন্দেহভাজন গাড়ি ধাওয়া করে উদ্ধার হলো বস্তাভর্তি বিপুল পরিমাণ শুকনো গাঁজা। তবে পুলিশের হাত থেকে বাঁচতে বিলাসবহুল গাড়িটি ফেলে রেখে চম্পট দিয়েছে চালক।

এদিন বিলোনিয়ার দিক থেকে শ্রীনগরের অভিমুখে আসছিল একটি সেলেরিও গাড়ি। যার নম্বর TR-01-AR-0608 কর্তব্যরত পুলিশ বিএসএফ জওয়ানরা গাড়িটি থামানোর জন্য সিগন্যাল দেয়। তখন চালক গাড়িটি ঘুরিয়ে উল্টো দিকে অত্যন্ত দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে। গাড়ি চালকের এমন সন্দেহজনক গতিবিধি দেখেই পিছু নেয় পুলিশ বিএসএফ। শেষ পর্যন্ত চালক অভয়নগর স্থিত সুবাস দাস নামক এক ব্যক্তির বাড়ির চত্বরে ফেলে রেখে চম্পট দেয়। তারপর পরিত্যক্ত গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায়  ৫২ কেজি উদ্ধার করে। যার বাজারমূল্য লক্ষাধিক টাকা।

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha