স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ আগস্ট ; নেশাগ্রস্ত টি এস আর
কর্মীর গাড়ির ধাক্কায় নির্মম ভাবে প্রাণ হারালেন ১০,৩২৩-এর
প্রাক্তন শিক্ষক দীপক দাস। মর্মান্তিক এই পথ দুর্ঘটনায়
শোকের ছায়া নেমে এসেছে সমগ্র মেলাঘর ইন্দিরা নগর কলোনী এলাকায়। জানা যায় গতকাল মেলাঘরের বরদোয়াল এলাকায় নেশাগ্রস্ত অবস্থায় এক টিএসআর কর্মী
নিজের গাড়ি নিয়ে সজোড়ে পিষে ফেলেন প্রাক্তন শিক্ষক দীপক দাসকে।
ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মেলাঘর হাসপাতালে নেওয়া হয়। অবস্থা অত্যন্ত সংকটজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে দ্রুত আগরতলা জিবি হাসপাতালে রেফার করেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। জিবি হাসপাতালের মূল ফটকের সামনে পৌঁছানো মাত্রই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
রবিবার
জিবি হাসপাতালে ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া
শেষে প্রয়াত দীপক দাসের মরদেহ তার ইন্দিরা নগর কলোনীর বাসভবনে নিয়ে আসা হয়।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান