স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ আগস্ট ; ছিনতাইয়ের ঘটনা কিছুতেই রুখতে পারছে না স্মার্ট সিটির
আনস্মার্ট পুলিশ প্রশাসন। আবারো দিনের আলোতে ছিনতাইয়ের ঘটনা সংঘটিত হলো। ঘটনা অভয়নগর ফাঁড়ির অন্তর্গত সুকান্ত পল্লী এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, এলাকার অজয় সাহার বাড়ির ভাড়াটিয়া পাপিয়া দেববর্মা শনিবার বিকেলে বাড়ি থেকে বের হয়েছিলেন।
সে সময় একটি
ইলেকট্রিক অটো দিয়ে ছিনতাইকারীরা এসে তার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই নিয়ে যায়। ঘটনায় আহত হয় তিনি। রবিবার অভয়নগর ফাঁড়িতে একটি মামলা দায়ের করেন পাপিয়া দেববর্মা। সঙ্গে সিসি ক্যামেরার ফুটেজ জমা দেয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। উল্লেখ্য, আর দেড় মাস
পর দুর্গাপূজা। দুর্গাপূজার আগে শহরের থানাগুলির কর্মীরা যদি সক্রিয় না হয় তাহলে
শহরের মধ্যে ছিনতাই এবং চুরির ঘটনা আরও বেশি মাথা চাড়া দেবে বলে মনে করছে সচেতন নাগরিক মহল।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান