স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ আগস্ট ; রবিবার সদ্য আক্রান্ত যোগেন্দ্র নগর অঞ্চল কমিটির
কার্যালয়ে ড. অজিত রায় চৌধুরীর ৩৮ তম শহীদান দিবস উপলক্ষে এক রক্তদান শিবিরের আয়োজন
করা হয়। ডি ওয়াই এফ আই যোগেন্দ্রনগর অঞ্চল কমিটির উদ্যোগে এই রক্তদান শিবির অনুষ্ঠিত
হয়। শিবিরের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।
তিনি বক্তব্য রেখে বলেন যোগেন্দ্র নগর অঞ্চল কমিটির কার্যালয় ২০১৮ সাল থেকে এখন পর্যন্ত
শাসক দলের হাতে ১০ বারের বেশি আক্রান্ত হয়েছে এবং যারা হামলা করছে তারা ভারত মাতা
কি জয় স্লোগান তুলে হামলা করছে।
আবার তারা
জয় শ্রীরামের ধনী দিয়ে মানুষের বাড়িঘরেও আক্রমণ করছে। ফলে ভারত মাতা এবং জয় শ্রীরাম
পর্যন্ত আক্রান্ত। শুধু তাই নয়, তাদের হাতে রাম মন্দিরের চাদা অব্দি লুণ্ঠিত হয়।
অথচ বিচার নেই। তাই আক্রান্ত হলেও ভয় পাওয়ার কিছু নেই। আসলে শাসক দল ভীত সন্ত্রস্ত
হয়ে পড়েছে। কারণ তাদের অস্তিত্ব বিপন্ন। বিধানসভার ভেতরেও বক্তব্যের মধ্য দিয়ে বুঝা
যাচ্ছে তারা কতটা ভীত সন্ত্রস্ত হয়ে উঠেছে। এটাই আদর্শের জয় এবং কমিউনিস্টদের জয়
বলে জানান তিনি। পাশাপাশি মন্ত্রী রতন লাল নাথের নাম না করে বলেন, বিধানসভায় গত দুদিন
একজন বর্ষিয়ান মন্ত্রী অগনতান্ত্রিক, অকথ্য ও সাংবিধানিক ভাষা প্রয়োগ করেছেন।
কিন্তু সামাজিক মাধ্যমে দেখা যায় উনার এ ধরনের ভাষা
প্রয়োগের কারণে ৯৯ শতাংশ মানুষ সত্য কমেন্ট করছে। তাই তাদের মধ্যে ভূমিকম্প তৈরি হতে
শুরু করেছে। আরো বলেন, বিনায়ক দামোদর সাভারকর ছিলেন বিজেপির আইকন এবং আরএসএস এর জনক।
তিনি ১৯২৪ সালে ব্রিটিশদের কাছে মুসলেখা দিয়ে বলেন কখনো ব্রিটিশদের বিরুদ্ধে কথা বলবেন
না। তারপর তিনি জেল থেকে মুক্তি পান। আর তিনি হলেন বিজেপির আইকন এবং আরএসএস এর জনক।
এভাবেই তীব্র সমালোচনা করলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। পরবর্তী সময়ে রক্তদান
শিবিরটি ঘুরে দেখেন তিনি। কথা বলেন রক্তদাতাদের সঙ্গে। এক প্রকার ভাবে দুর্বৃত্তদের
চ্যালেঞ্জ ছুঁড়ে এদের রক্তদান শিবির করল বামেরা।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান