স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ আগস্ট ; মৃতদেহ বাড়িতে সৎকার করতে দিল না এলাকাবাসী। অস্বাভাবিক মৃত্যু বলে দাবি করে মৃতদেহ রাতের বেলা পুলিশ প্রশাসন ডেকে হাসপাতাল পাঠায় ময়না তদন্তের জন্য। ঘটনা সাব্রুম থানাধীন পশ্চিম সাব্রুম গ্রাম পঞ্চায়েত এর ৩ নম্বর ওয়ার্ড এলাকায়। মৃতার নাম লক্ষী দেবনাথ। বয়স ৬৫ বছর। স্বামী মানিক দেবনাথ। প্রতিবেশীর দাবি, শনিবার শাশুড়ী ও পুত্র বধুর সকাল থেকে পারিবারিক কলহ চলছিল। যা দুপুরে গ্রাম পঞ্চায়েতের প্রধান অব্দি গড়ায়। কিন্তু মীমাংসা হয়নি। বিকেল ৫ টা নাগাদ শাশুড়ী লক্ষী দেবনাথ ঘরের দরজা বন্ধ করে রাবার সিডে ব্যবহার করা জমাকৃত এসিড প্রান করে নেয়।
পরে
পরিবারের লোকজন টের পেয়ে, তড়িঘড়ি সাব্রুম মহকুমা হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসক মৃত
বলে ঘোষণা করেন। রাতে মৃতদেহ বাড়িতে নিয়ে এলে বাধা দেয়, অস্বাভাবিক মৃত্যু মৃতদেহ মহাশ্মশানে নিয়ে যেতে বাধ্য করে পরিবারকে। পরিবারের লোকজনেরা চেয়েছিল পুরনো রীতি নীতি মেনে বাড়ির কাছে সৎকার করবে। কিন্তু বাড়িতে মৃতদেহ সৎকার করতে দেওয়া হয়নি। এ নিয়ে রাতে
এলাকায় উওোজনা সৃষ্টি হয়। মৃত মহিলার ছেলে জানান, সারাদিন বাড়িতে কি হয়েছে সে
বিষয়ে তিনি অবগত নয়। পরবর্তী সময়ে এই এসিডের বোতল
খালি অবস্থায় পাওয়া গেছে। অসুস্থ হয়ে পড়েন তার মা। তখন তার মাকে হাসপাতাল নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন। পরে রাতে ময়না তদন্তের জন্য সাব্রুম মহকুমা হাসপাতালে মর্গে নিয়ে যাওয়া হয়। সাব্রুম হাসপাতালে মর্গের সম্মুখে সাব্রুম থানার এএসআই পান্না লাল বনিক বলেন, ময়না তদন্তের পর মৃত্যুর কারন
জানা যাবে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান