কাঠমাণ্ডু, ৩০ আগস্ট (হি.স.): চিনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের কেরুং-এ ভয়াবহ বন্যায় এখনও পর্যন্ত ৫৪৬ জন নিখোঁজ। চিনের সরকারি সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, নিখোঁজ ব্যক্তিদের মধ্যে রয়েছেন ২৩টি দেশের ২৬১ জন বিদেশি নাগরিক। নিখোঁজদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যায় রয়েছেন নেপালের নাগরিকরা। জানা গেছে, ১০৪ জন নেপালি নাগরিক এবং ৪৯ জন ভারতীয় নাগরিক এখনও নিখোঁজ রয়েছেন।
চিনের সরকারি টেলিভিশন সিসিটিভি-র প্রতিবেদন অনুযায়ী নিখোঁজ বিদেশি নাগরিকদের মধ্যে রয়েছে - নেপাল: ১০৪ জন, ভারত: ৪৯ জন, লাটভিয়া: ৩৩ জন, আমেরিকা: ১৮ জন, ব্রিটেন: ১৫ জন, কানাডা: ৬ জন, অস্ট্রেলিয়া: ৬ জন, দক্ষিণ আফ্রিকা: ৪ জন, মালয়েশিয়া: ৩ জন, জার্মানি: ৩ জন, রাশিয়া: ৩ জন, এছাড়া ফ্রান্স, নিউজিল্যান্ড, এস্তোনিয়া ও আয়ারল্যান্ড এর ২ জন করে; ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, লিথুয়ানিয়া, পর্তুগাল, ইউক্রেন, স্পেন ও হাঙ্গেরি: এক জন করে|
জানা গেছে, চিনের আধিকারিকরা নিখোঁজ নাগরিকদের বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলির দূতাবাসকে এই বিষয়ে অবহিত করেছেন। চিনের সরকারি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই তালিকাটি বিদেশ মন্ত্রক, জননিরাপত্তা, সংস্কৃতি ও পর্যটন এবং জরুরি ব্যবস্থাপনা সহ বিভিন্ন সংস্থার যৌথ তদন্ত ও সমন্বয়ের ভিত্তিতে তৈরি করা হয়েছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান