Saturday, August 29, 2026
বাড়ি বিশ্ব সংবাদ নেপাল ও তিব্বতে হড়পা বানে মৃত্যু বেড়ে ৬৩৩, প্রাণের সন্ধানে জারি উদ্ধারকাজ

নেপাল ও তিব্বতে হড়পা বানে মৃত্যু বেড়ে ৬৩৩, প্রাণের সন্ধানে জারি উদ্ধারকাজ

নেপাল ও তিব্বতে হড়পা বানে মৃত্যু বেড়ে ৬৩৩, প্রাণের সন্ধানে জারি উদ্ধারকাজ

কাঠমান্ডু, ২৯ আগস্ট (হি.স.): প্রাণের সন্ধানে হড়পা বানে বিধ্বস্ত নেপালে জোরকদমে চলছে ত্রাণ ও উদ্ধারকাজ। একইসঙ্গে বেড়েই চলেছে মৃতের সংখ্যা। শনিবার দুপুর পর্যন্ত নেপাল ও তিব্বত মিলিয়ে মোট ৬৩৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিব্বতে বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন। এছাড়াও বহু মানুষ নিখোঁজ রয়েছেন। পুলিশ, প্রশাসন, সে দেশের সেনা দিন-রাত এক করে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। এই বিপর্যয়ে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, হড়পা বানে বিপর্যস্ত নেপালে এখনও খোঁজ পাওয়া যায়নি অথবা সম্পর্ক স্থাপন করা যায়নি ৩২০ জন ভারতীয় নাগরিকের সঙ্গে। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। একইসঙ্গে বিদেশ মন্ত্রক জানিয়েছে, এযাবৎ ৮৪ জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে। চিন থেকে ১৪৯ জন ভারতীয় নাগরিক নিরাপদে নেপালে পৌঁছেছেন। এছাড়াও চিনে প্রায় ৪০০ জন সুরক্ষিত রয়েছেন। ভারতীয় দূতাবাস তাঁদের সঙ্গে সম্পর্ক রেখে চলেছে।

নেপালে ত্রাণ ও মানবিক সহায়তা জোরদার করেছে ভারত। ১০ টন ত্রাণসামগ্রী নিয়ে তৃতীয় বিমান কাঠমান্ডু পৌঁছেছে। এই বিমানে ত্রাণ ও উদ্ধারকাজে সহায়তার জন্য চিকিৎসক ও প্যারামেডিকদের একটি ১১ সদস্যের দল এবং সুড়ঙ্গে উদ্ধারকাজ পরিচালনার জন্য একটি বিশেষ পর্যবেক্ষণকারী দলও রয়েছে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha