স্যন্দন
ডিজিটাল
ডেস্ক,
আগরতলা।
২৫ আগস্ট :প্রতিদিন রাস্তায়
নেমে হুবু শিক্ষকদের আন্দোলন চলছে। মুখে মাস্ক ও মাথায় হেলমেট পরিধান করে এবং প্লেকার্ড
দিয়ে মুখ ডেকে রাস্তায় নেমে আন্দোলন করছে রাজ্যের হুবু শিক্ষক শিক্ষিকারা। ব্যতিক্রমই
হয়নি মঙ্গলবার। আসন্ন বিধানসভা অধিবেশনকে সামনে রেখে দুদিন আগে তারা মহাকরণ অভিযানের
জন্য মিছিল করা হয়। মিছিলটি শুরু হওয়ার পর রাধানগর এলাকায় মিছিল আটকে দেয় পুলিশ।
বিক্ষোভকারীদের নিশানা ছিল মুখ্যমন্ত্রী। তারা সরাসরি
অভিযোগ তুলে বলেন, গত সাত বছর ধরে রাজ্যে এস.টি.জি.টি-র নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে
আছে। বর্তমানে রাজ্যের শূন্য পদের সংখ্যা ২ হাজার ১৭৬ টি। ২০২২ সালে আর.টি.আই -র মাধ্যমে
রাজ্যে এস.টি.জি.টি-র শূন্যপদ ছিল ৫ হাজারের অধিক। বর্তমানে বহু শূন্য পদ অবলুপ্ত হয়ে
দাঁড়িয়েছে ২১৭৬ টি। এখন রাজ্য সরকার বলছে ২০২৫ সালে উত্তীর্ণ হওয়া এসটিজিটি থেকে
৭০০ জনকে নিয়োগ করা হবে।
তাই সরকারের
কাছে দাবি অবিলম্বে সমস্ত শূন্য পদ অর্থাৎ ২১৭৬ জনকে নিয়োগ করতে হবে। কারণ রাজ্যের
ছাত্র-ছাত্রী এবং বেকার সবাই রাস্তায় নামছে। তাদের ভবিষ্যৎ নষ্ট করছেন। তাই ত্রিপুরা
বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়ার কাছে দাবি আসন্ন বিধানসভা অধিবেশনে যাতে এ বিষয়টি
নিয়ে উত্থাপন করার সুযোগ দেওয়া হয়। সরকার যাদের সমস্ত শূন্য পদ পূরণ করে। এদিকে
মুখ্যমন্ত্রীকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে, মুখ্যমন্ত্রী চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে
বলেন, একটু ধৈর্য ধরতে হবে। যারা ভাবছেন চাকুরী পাবেন না তারা এর মধ্যেই খবর পাবেন।
আজকে এ বিষয় নিয়ে আলোচনাও হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান