Tuesday, August 25, 2026
বাড়ি রাজ্য পৃথক রাজ্যের দাবিতে রাজ্যপালের দারস্থ আই.পি.এফ.টি

পৃথক রাজ্যের দাবিতে রাজ্যপালের দারস্থ আই.পি.এফ.টি

পৃথক রাজ্যের দাবিতে রাজ্যপালের দারস্থ আই.পি.এফ.টি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ আগস্ট :রাজ্যপালের হাতে স্মারক লিপি তুলে দিল আই.পি.এফ.টি। মঙ্গলবার আই.পি.এফ.টি-র রাজ্য সভাপতি প্রেম কুমার রিয়াং-এর নেতৃত্বে এক প্রতিনিধি দল লোক ভবনে গিয়ে রাজ্যপালের সাথে সাক্ষাৎ করে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে রাজ্যপালের হাতে স্মারক লিপি তুলে দেয়।

পরে লোক ভবন থেকে বেরিয়ে প্রেম কুমার রিয়াং জানান ২৩ আগস্ট তারা রাজ্যপালের সাথে দেখা করার কথা ছিল। কিন্তু সেই দিন রাজ্যপাল রাজ্যে ছিলেন না। তাই মঙ্গলবার তারা রাজ্যপালের সাথে সাক্ষাৎ করেছেন। এবং দলের বিভিন্ন দাবি গুলি নিয়ে রাজ্যপালের সাথে আলোচনা করেছেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha