স্যন্দন
ডিজিটাল
ডেস্ক,
আগরতলা।
২৫ আগস্ট :হাসপাতাল গুলির
মধ্যে ডাক্তারের ঘাটতি পূরণ করতে সরকার আন্তরিক। কিছুদিনের মধ্যে আরো কিছু ডাক্তার
যুক্ত করা হবে। এই কথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মঙ্গলবার আগরতলা
প্রজ্ঞা ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে নবনিযুক্ত চিকিৎসকদের হাতে নিয়োগপত্র তুলে দিলেন
মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন,
সরকারি স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক চিকিৎসা প্রযুক্তি, প্রয়োজনীয় পরিকাঠামো এবং
পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক নিশ্চিত করতে রাজ্য সরকার নিরন্তরভাবে কাজ করে চলেছে।
এই ধারাবাহিকতায়
রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় আজ আরও ৪২ জন জেনারেল ডিউটি মেডিকেল অফিসার যুক্ত হলেন।
জনগণের কাছে আরও উন্নত, মানসম্পন্ন ও সহজলভ্য স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়াই সরকারের
মূল লক্ষ্য। জনকল্যাণমুখী স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে রাজ্য সরকার নিরন্তর কাজ করে
যাবে। মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা এমন এক রাজ্য যেখানে ১০০ শতাংশ স্বাস্থ্য বীমা চালু
করা হয়েছে। প্রত্যেক জেলা হাসপাতালে ওপিডি পরিষেবা চালু করা হয়েছে। রাজ্যের ছয়টি
জেলায় ট্রমা সেন্টার চালু করা হয়েছে। এখন পর্যন্ত রাজ্যে চারটি মেডিকেল কলেজ, ফার্মেসি
কলেজ, ডেন্টাল কলেজ করা হয়েছে। আগামী দিন সুপার স্পেশালিটি কলেজ করার পরিকল্পনা রয়েছে
সরকারের।
আগামী শিক্ষাবর্ষ
থেকে রাজ্যে আয়ুর্বেদিক মেডিকেল কলেজ এবং হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ শুরু হবে। এভাবে
ত্রিপুরাকে একটি মেডিকেল হাব তৈরি করা হবে বলে আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। আয়োজিত
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নতুন চাকরিপ্রাপ্যদের হাতে অফার তুলে দেন। এছাড়াও অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে সহ অন্যান্য আধিকারিক।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান