Tuesday, August 18, 2026
বাড়ি রাজ্য বৃষ্টির জলে প্রয়োজন মিটছে জনজাতিদের, দেখা মিলছে না জনজাতি দরদী নেতাদের

বৃষ্টির জলে প্রয়োজন মিটছে জনজাতিদের, দেখা মিলছে না জনজাতি দরদী নেতাদের

বৃষ্টির জলে প্রয়োজন মিটছে জনজাতিদের, দেখা মিলছে না জনজাতি দরদী নেতাদের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ আগস্ট : আসন্ন ভিলেজ কমিটির নির্বাচনে জোট নিয়ে যখন দর কষাকষি চলছে তখন পানীয় জলের সংকটে ভুগছে জনজাতিরা। এই ছবি আবারো সংবাদ মাধ্যমের ক্যামেরায় উঠে আসলো। মান্দাই আর ডি ব্লকের অন্তর্গত আথুক তুথাং এলাকার জনগণ প্রায় মাস যাবত পানীয় জলের চরম অভাবে ভুগছে। ব্লকের তরফেও নেই পানীয় জলের ব্যবস্থা।স্থানীয়দের দাবি তারা বৃষ্টির জল পান করেই বেছে আছেন, বৃষ্টি না এলে মিলে না তাও। দৈনিক ২৫০ টাকার জল কিনতে হয়।

 বাকি ২৫০ টাকায় স্ত্রী সন্তান পিতা মাতা নিয়ে সংসার চালানো খুবই কষ্টকর হচ্ছে। অনেক সময় না খেয়েও জীবন কাটাচ্ছে গিরিবাসীরা। স্থানীয় জনপ্রতিনিধিদের একাধিক বার জানালেও জলের সমস্যার কোনো সমাধান নেই। স্থানীয় বিধায়িকা স্বপ্না দেববর্মা, এমডিসি জিতেন দেববর্মাকে উক্ত এলাকা পরিদর্শন করে পানীয় জলের ব্যবস্থা করার আবেদন জানান। পাশাপাশি সরকারের নিকট তাদের সমস্যা সমাধানের দাবি জানান। পানীয় জলের এই চরম অভাব নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানান ভক্তভোগী জনগণ। তবে অসহায় জনজাতিদের অভিমত শুধুমাত্র ভোটের সম ভোট চাই নেতা নেত্রীর। প্রয়োজনে মঞ্চে দাঁড়িয়ে দুফোঁটা চোখের জল ফেলে রাজনীতি কিভাবে করতে হয় সেটা বলার অপেক্ষা রাখে না।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha