স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ আগস্ট : সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে কড়া নির্দেশ দিয়ে দায়িত্ব খালাস মন্ত্রী বিকাশ দেববর্মা এবং সংসদ কৃতী সিং দেববর্মার! দীর্ঘদিন ধরে পানীয় জল সংকটে ভুগছে রাজধানীর জগন্নাথবাড়ি রোডের ডঃ বি আর আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসের পড়ুয়ারা। সোমবার রাতে সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে ছাত্রীরা জানান তারা দীর্ঘদিন ধরে পানীয় জলের সংকটে ভুগছে।
আশেপাশের
বাড়ি ঘর থেকে বালটি
দিয়ে জল সংগ্রহ করে
আনে ছাত্রীরা। অনেকদিন ধরেই এভাবে জল আনতে হচ্ছে
বলে তাদের বক্তব্য। এভাবে কোন ছাত্রী যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে এর দায়ভার কে
নেবে প্রশ্নবোধক চিহ্ন দপ্তরের মন্ত্রী এবং বর্তমান জোট সরকারের দিকে। ছাত্রীদের কাছ থেকে জানা যায়, বিষয়টি দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা নজরে আনা হয়েছিল কিছুদিন আগে হোস্টেল তিনি পরিদর্শন করতে আসার পর। কিন্তু তাজ্জব করার বিষয় হলো এখন পর্যন্ত কোন ব্যবস্থা নেন নি। আরো উল্লেখযোগ্য বিষয় হলো, গত দুদিন আগে
রাজ্যের সাংসদ কৃতী সিং দেববর্মা হোস্টেলে গিয়ে পরিদর্শন করে এসেছেন। কিন্তু পানীয় জলের এত বড় সমস্যা
নিয়ে কোন উদ্যোগ গ্রহণ করেননি। সুতরাং মন্ত্রী এবং সাংসদদের পরিদর্শন কোন কাজে আসলো না হোস্টেলের ছাত্রীদের
জন্য। সবটাই লোক দেখানো ছাড়া আর কিছু নয়।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান