Tuesday, August 18, 2026
বাড়ি রাজ্য দুর্গা বাড়িতে দেবী মনসার আরাধনা

দুর্গা বাড়িতে দেবী মনসার আরাধনা

দুর্গা বাড়িতে দেবী মনসার আরাধনা

 

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ আগস্ট : শ্রাবণ সংক্রান্তিতে সাড়ম্বরে উদযাপিত হচ্ছে 'বিষহরি' তথা দেবী মনসার আরাধনা। সর্পদংশন থেকে রক্ষা এবং পরিবারের মঙ্গলের কামনায় প্রতিটি ঘরে ঘরে ভক্তিভরে দেবীর পুজো চলছে। শ্রাবণ মাসের শুরু থেকে মনসা পূজাকে কেন্দ্র করে বিভিন্ন মন্দিরে মনসার পুঁথি পাঠ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করা হয়। তারপর শ্রাবণ মাসের শেষ দিন মনসা পূজা করা হয়।

এদিন আগরতলা দুর্গা বাড়িতে অনুষ্ঠিত হয় মনসা পূজা। সকাল থেকে শত শত ভক্ত সমাগম হয় দুর্গা বাড়িতে। অত্যন্ত নিয়ম নিষ্ঠা ভাবে এই পূজার আয়োজন করেন নারী পুরুষ উভয়ে। অনেক ভক্তের মতে মনসা জাগ্রত। প্রতিবছরের মত বছরও বহু বাড়ি ঘরে মনসা পূজায় আয়োজন করে মঙ্গল কামনা করা হয়। এদিকে সনাতন ধর্মের পূজা পার্বণ শুরু হয় মনসা পূজা থেকেই। তারপর গণেশ চতুর্থী, বিশ্বকর্মা পূজা, দুর্গাপজা, লক্ষী পূজা এবং দীপাবলি। বারো মাসে তেরো পার্বণ বিশেষ করে বাঙ্গালীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পূজার্চনার মধ্য দিয়ে সংসারের সুখ শান্তি আসে বলে মনে করে তারা। আধুনিকতার ছোঁয়া লাগলেও বাঙালি পিছিয়ে নেই পূজা পার্বণ থেকে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha