Tuesday, August 18, 2026
বাড়ি রাজ্য শারীরিক দুর্বল নাবালিকা বিজেপি নেতার কুলাঙ্গার পিতার দ্বারা শারীরিক লালসার শিকার

শারীরিক দুর্বল নাবালিকা বিজেপি নেতার কুলাঙ্গার পিতার দ্বারা শারীরিক লালসার শিকার

শারীরিক দুর্বল নাবালিকা বিজেপি নেতার কুলাঙ্গার পিতার দ্বারা শারীরিক লালসার শিকার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ আগস্ট : গোটা দেশবাসী যখন আশি তম স্বাধীনতা দিবসের সাধ নিচ্ছে, তখন ১৪ বছরের এক শারীরিক দুর্বল মেয়ে বিজেপি নেতার কুলাঙ্গার পিতার দ্বারা শারীরিক লালসার শিকার বলে অভিযোগ। ঘটনা মনবাজার থানাধীন এলাকায়। ঘটনা গত শনিবার দুপুরে। এদিন ধর্ষিতা কিশোরীর বাড়িতে নির্জনতার সুযোগ নিয়ে ঘরের ভিতরে জোরপূর্বক প্রবেশ করে। অভিযুক্ত এলাকাই বাসিন্দা, ৩৯ মনু-বনকুল বিধানসভা কেন্দ্রের বিজেপি দলের প্রাক্তন বুথ সভাপতির কুলাঙ্গার পিতা জহরলাল দেবনাথ।

অভিযুক্ত মেয়েটিকে নিয়ে গিয়ে ধর্ষণ করেন বলে বিকলাঙ্গ নাবালিকা জনজাতি কিশোরী মার অভিযোগ।  এলাকা সূত্রে জানা গিয়েছে ৪৮ ঘন্টা পার হতে গিয়েছে এলাকার শাসক দলের মুষ্টিময় কয়েকজন নেতৃত্বদের রক্ত চক্ষুর ভয়ে হতদরিদ্র ধর্ষিতা পরিবারের লোকজনরা থানায় মামলা করতে দিলেন না। শেষমেষ গ্রাম প্রধানের দ্বারস্থ হয় এবং গ্রামের প্রমিলা বাহিনী সাব্রুম থানার দ্বারস্থ হলেন। এখন দেখার বিষয় ধর্ষিতা কিশোরী আদৌ কি বিচার পায় কিনা ? ধর্ষিতার পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর মনু বাজার থানার পুলিশ খবর কুলাঙ্গার জহরলাল দেবনাথকে বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসেন।

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha