Tuesday, August 18, 2026
বাড়ি রাজ্য জাতীয় সড়কের অবস্থা বেহাল, দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া

জাতীয় সড়কের অবস্থা বেহাল, দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া

জাতীয় সড়কের অবস্থা বেহাল, দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ আগস্ট : পেঁচাথলের নবীন ছড়ায় আসাম-আগরতলা জাতীয় সড়কের অবস্থা খুবই ভয়ঙ্কর। যেকোনো সময় ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। মঙ্গলবার সংবাদ মাধ্যমের ক্যামেরায় ফুটে উঠেছে একাধিক গাড়ির চাকা মাটির নিচে ফেঁসে গেছে। আটকে পড়েছে কন্টেইনার গাড়ি এবং পন্যবাহী লরি। একাধিক গাড়ির চাকা এক পাশ মাটির নিচে এবং অপর পাশে চাকা তিন থেকে চার ফুট উঁচুতে।

 দিনভর রাস্তা আটকে থাকে এদিন। যান চলাচল একেবারে মুখ থুবড়ে পড়ে। উল্লেখ্য, জাতীয় সড়কের বেহাল দশা কারণে বাজারে দ্রব্যমূল্য আকাশছোঁয়া। লাফিয়ে বাড়ছে চিনি এবং চালের মূল্য। সদর মহকুমা প্রশাসনের এনফোর্সমেন্ট টিম বাজার নিয়ন্ত্রণে রাখতে নজরদারি চালালেও সুযোগ সন্ধানী পাইকারি ব্যবসায়ীরা জাতীয় সড়কের দোহাই দিয়ে দ্রব্যমূল্য মর্জিমাফিক বৃদ্ধি করে চলেছে। গত কয়েকদিনে চালের মূল্য প্রতি কিলোতে প্রায় ১০ টাকা এবং চিনির মূল্য প্রায় ৩ থেকে ৪ টাকা বৃদ্ধি পেয়েছে। এদিকে গত তিন মাস ধরে বাজারের চিনি দিয়ে মানুষকে দৈনন্দিন কাজকর্ম সামলাতে হচ্ছে। অঘোষিতভাবে রেশন শপ থেকে তিনি প্রদান করা বন্ধ করে দিয়েছে সরকার এবং সংশ্লিষ্ট দপ্তর। এক প্রকার ভাবে গলাকাটা মূল্য বৃদ্ধি করার সুযোগ বের করে দিয়েছে খোদ সরকার।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha