Tuesday, August 18, 2026
বাড়ি রাজ্য শহরের বাইরের ইলেকট্রিক চালিত অটো গুলির বিরুদ্ধে অভিযান ট্রাফিকের

শহরের বাইরের ইলেকট্রিক চালিত অটো গুলির বিরুদ্ধে অভিযান ট্রাফিকের

শহরের বাইরের ইলেকট্রিক চালিত অটো গুলির বিরুদ্ধে অভিযান ট্রাফিকের

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ আগস্ট :  আগরতলা শহরে ট্রাফিক দপ্তরের অভিযান। মঙ্গলবার রাজধানীর উত্তর গেইট এলাকায় অভিযান চালানো হয়। মুলত আগরতলা শহরের বাইরের যে সকল অটো আগরতলা শহরে চলাচল করে সেই গুলির বিরুদ্ধে এইদিন অভিযান চালায় ট্রাফিক পুলিশ। জানা যায় আগরতলা শহরের বাইরের বহু ইলেকট্রিক অটো প্রতিদিন আগরতলা শহরে চলাচল করে। কিন্তু এই সকল অটো আগরতলা শহরে চলাচল করার কোন পারমিট নেই। এই সকল অটো আগরতলা শহরে চলাচল করার ফলে আগরতলা শহরে চলাচলের জন্য যে সকল অটোর পারমিট রয়েছে সেই গুলি আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তাই এইদিন শহরের বাইরের ইলেকট্রিক চালিত অটো গুলির বিরুদ্ধে অভিযান চালানো হয়। এক ট্রাফিক পুলিশ অফিসার জানান আগরতলা শহরের বাইরের যে সকল ইলেকট্রিক চালিত আগরতলা শহরে চলাচল করে সেই গুলির বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। মোহনপুরের দিক থেকে আসা অটো গুলি রাধানগর স্ট্যান্ড পর্যন্ত আসতে পারবে। আমতলির দিকের অটো গুলি নাগেরজলা পর্যন্ত আসতে পারবে। জিরানিয়ার দিকের অটো গুলি চন্দ্রপুর বাস স্ট্যান্ড পর্যন্ত আসতে পারবে। যারা এই নিয়ম মানছে না, তাদেরকে জরিমানা করা হচ্ছে। তবে কোন অটো যদি বিমান যাত্রী বা রোগী নিয়ে আসে সেই অটো একমাত্র নির্দিষ্ট সিমানা অতিক্রম করতে পারবে বলেও জানান তিনি।

 

 

 

 

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha