স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ আগস্ট : বিদ্যুৎ মাশুলের পাহাড় নিয়ে যখন গ্রাহকরা বিদ্যুৎ
মন্ত্রীর পদত্যাগের দাবি করছেন তখন বড় চমক দিতে নয়া অনুসন্ধান বিদ্যুৎ মন্ত্রীর।
সোমবার আগরতলা পুর নিগম এলাকায় বাড়ির ছাদে সোলার সিস্টেম স্থাপনের জন্য সুবিধাভোগী
নির্বাচনের পদ্ধতি নিয়ে পুর নিগমের কনফারেন্স হলে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকের
পৌরহিত্ব করেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ।
উপস্থিত ছিলেন
আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, সহ অন্যান্য কর্পোরেটর
এবং বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা। এইদিনের বৈঠকে আলোচনা করতে গিয়ে মন্ত্রী রতন লাল নাথ
বলেন রাজ্যের প্রায় ১০ লক্ষ বিদ্যুৎ গ্রাহক রয়েছে। তার মধ্যে ৪ লক্ষ গ্রাহক গরিব অংশের।
তারা মাসে ৪০ থেকে ৫০ ইউনিট বিদ্যুৎ ব্যবহার করে। রাজ্যের অধিকাংশ বিদ্যুৎ উৎপাদন হয়
গ্যাসের মাধ্যমে। কিন্তু গ্যাস ক্রমশ শেষ হয়ে আসছে। কিন্তু সৌর শক্তি শেষ হবে না। তাই
পরিকল্পনা গ্রহণ করা হয়েছে গরিব অংশের ৪ লক্ষ বিদ্যুৎ গ্রাহকের বাড়ির ছাদে সোলার সিস্টেম
স্থাপনের বিষয়ে। উল্লেখ্য, সম্প্রতি বিদ্যুৎ মাশুল নিয়ে মানুষ যখন রাস্তায় নেমে প্রতিবাদ
করছেন এবং বিদ্যুৎমন্ত্রীর পদত্যাগের দাবি করছেন। অবশেষে চাপে পড়ে বিদ্যুৎ মন্ত্রী
দাবী করেছিলেন দু-একদিনের মধ্যে বিদ্যুৎ মাশুল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
মুখ্যমন্ত্রী রাজ্যে ফিরলে এই সিদ্ধান্ত গ্রহণ করা হবে। কিন্তু মুখ্যমন্ত্রী রাজ্যে
ফিরে আসার কয়েক দিন অতিক্রান্ত হয়ে গেলেও এখন পর্যন্ত কোন চূড়ান্ত সিদ্ধান্ত নিতে
পারেননি বিদ্যুৎ মন্ত্রী।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান