স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ আগস্ট : মোট ১২
দফা দাবিতে সোমবার প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে পশ্চিম জেলার জেলা শাসকের নিকট ডেপুটেশন
প্রদান করল ভারতীয় মজদুর সংঘ। অনুরুপ ভাবে এইদিন রাজ্যের প্রতিটি জেলার জেলা শাসকের
নিকট ডেপুটেশন প্রদান করে ভারতীয় মজদুর সংঘ। বিএমএস-এর দাবি গুলির মধ্যে রয়েছে ন্যূনতম
মাসিক বেতন বৃদ্ধি করে ৩০,০০০ টাকা করতে হবে। ই এস আই সি-র আওতাভুক্ত বেতনের উর্ধ্বসীমা
২১,০০০ টাকা থেকে বৃদ্ধি করে ৪২,০০০ টাকা করতে হবে।
ন্যূনতম ই.পি.এস
পেনশন বৃদ্ধি করে মাসিক ২৭,৫০০ টাকা করতে হবে। সাথে মহার্থ ভাতা ও চিকিৎসা সুবিধা প্রদান
করতে হবে। ই.পি.এফ-এর আওতাভুক্ত বেতনের উধর্বসীমা ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি করে ৩০,০০০
টাকা করতে হবে। বোনাস গণনার উধর্বসীমা ৭,০০০ টাকা থেকে বৃদ্ধি করে ১৮,০০০ টাকা করতে
হবে। বোনাস পাওয়ার যোগ্যতার বেতনের উধর্বসীমা ২১,০০০ টাকা থেকে বৃদ্ধি করে ৪২,০০০ টাকা
করতে হবে। স্কিম কর্মীদের সম্মানিক ভাতা বৃদ্ধি করতে হবে। চুক্তি ভিত্তিক কর্মীদের
জন্য 'সমান কাজের জন্য সমান বেতন' নিশ্চিত করতে হবে। শ্রম আইন বা 'লেবার কোড'-এ থাকা
শ্রমিক বিরোধী বিধান গুলি বাতিল করে অবিলম্বে শ্রম কোড লাগু করতে হবে। গ্র্যাচুইটির
উর্ধ্বসীমা বৃদ্ধি করে ৪০ লক্ষ টাকা করতে হবে। বিএমএস-এর পক্ষ থেকে এক প্রতিনিধি দল
এইদিন পশ্চিম জেলার জেলা শাসকের কার্যালয়ে গিয়ে জেলা শাসকের হাতে স্মারক লিপি তুলে
দেয়।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান