Monday, August 17, 2026
বাড়ি রাজ্য মেয়রের দ্বারস্থ হলেন বিজেপি -র জনজাতি সংগঠন

মেয়রের দ্বারস্থ হলেন বিজেপি -র জনজাতি সংগঠন

মেয়রের দ্বারস্থ হলেন বিজেপি -র জনজাতি সংগঠন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ আগস্ট : নন্দননগর এলাকায় উচ্ছেদ অভিযান নিয়ে রাজনৈতিক রঙ দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ তুলে ডেপুটেশন প্রদান করল মেয়রের কাছে বিজেপি -র জনজাতি সংগঠন। জনজাতি মোর্চার নেতৃত্ব বিপিন দেববর্মা সোমবার মেয়রের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের জানান, সম্প্রতি রাজধানীর নন্দননগর এলাকায় আগরতলা পুর নিগমের পক্ষ থেকে ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। যেসব ব্যবসায়ীরা রাস্তার মধ্যে বেআইনিভাবে বসে ব্যবসা করতেন তাদের উচ্ছেদ করা হয়েছে।

 কিন্তু তাদের জন্য আগরতলা পুর নিগম যথেষ্ট আন্তরিক। কিভাবে তাদের সহযোগিতা করা যায়, তা নিয়ে চিন্তা করছে নিগম কর্তৃপক্ষ। কিন্তু দেখা যাচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলি, বিশেষ করে সিপিআইএম জনজাতি এবং বাঙ্গালীদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চক্রান্ত করছে। তাই বিষয়টি নিয়ে আগরতলা পুর নিগমের মেয়রের সঙ্গে দেখা করে অবগত করা হয়েছে। মেয়র আশ্বস্ত করেছেন আগামী ১৯ কিংবা ২০ আগস্ট এলাকায় গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলবেন। পাশাপাশি তিনি আরো জানান, কোন ধরনের বিভ্রান্তকর পরিস্থিতি যেন সৃষ্টি না করে বিরোধী রাজনৈতিক দলগুলি সেদিকে গুরুত্ব দিতে মেয়রকে নজর রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে। এ দিনের প্রতিনিধি দলে এছাড়াও উপস্থিত ছিলেন মঙ্গল দেববর্মা সহ অন্যান্য নেতৃত্ব।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha