স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ আগস্ট : রাত পোহালেই নাগদেবী মনসার আরাধনা। প্রতিবছরের
মতো এ বছরে বহুবারই ঘরে হতে চলেছে দেবী মনসার পূজার্চনা। হিন্দু দেব দেবীদের মধ্যে
একজন হলেন দেবী মনসা। মনসা দেবীকে আবার সর্প দেবিও বলা হয়ে থাকে। মঙ্গলবার ধর্মীয় রীতি
অনুযায়ী দেবী মনসার পুজা।
ঘরে ঘরে পুজিত হবেন দেবী মনসা। মনসা পুজাকে সামনে
রেখে মৃৎ শিল্পীরা দেবী মনসার মূর্তি নিয়ে আগরতলার বিভিন্ন বাজারে হাজির হয়েছেন। ছোট,
বড়, মাঝারি বিভিন্ন আকৃতির মূর্তি রয়েছে বাজারে। ক্রেতারা নিজেদের পছন্দ মতো মূর্তি
ক্রয় করে বাড়িতে নিয়ে যাচ্ছেন। বিগত বছরের তুলনায় এই বছর তেমন বেশি বৃদ্ধি পায় নি মূর্তির
মূল্য। সব মিলিয়ে মনসা পুজাকে সামনে রেখে জমে উঠেছে মূর্তি বাজার। একই সঙ্গে বাজারে
কাঁচামালের অগ্নি মূল্য। হিন্দুদের পূজার্চনা শুরু হয় মনসা পূজা থেকে। তারপর গণেশ
চতুর্থী, বিশ্বকর্মা পূজা, দুর্গাপূজা, লক্ষ্মীপূজা এবং দীপাবলি।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান