Monday, August 17, 2026
বাড়ি রাজ্য শ্রাবণ মাসের শেষ সোমবার ভক্তদের ঢল

শ্রাবণ মাসের শেষ সোমবার ভক্তদের ঢল

শ্রাবণ মাসের শেষ সোমবার ভক্তদের ঢল

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ আগস্ট : শ্রাবণ মাসের শেষ সোমবার ভক্তদের ঢল রাজধানীর দশমী ঘাট সহ খয়েরপুর এবং প্রতাপগড় এলাকায় হাওড়া নদীতে। জল নিয়ে শিব মন্দিরে ভোলে বাবাকে স্নান করালেন ধর্ম প্রবণরা। ধর্মপ্রান মানুষ বিশ্বাস করে থাকে শ্রাবণ মাসের সোমবার শিবের জন্মবার।

 সেই মোতাবেক শ্রাবণ মাসের সোমবার শিব ভক্তরা উপবাস করে শিবের মাথায় জল ঢেলে মন কামনা প্রার্থনা করে থাকেন। এইদিন হল শ্রাবণ মাসের শেষ সোমবার। এইদিন শিব ভক্তরা চৌদ্দ দেবতা বাড়ি সংলগ্ন হাওড়া নদী থেকে জল এনে শিব ঠাকুরের মাথায় ঢালেন। এক পুরহিত জানান এইদিন শ্রাবণ মাসের শেষ সোমবার। এইদিন ভক্তরা হাওড়া নদী ও লক্ষ্মী নারায়ন বাড়ির দিঘি থেকে জল নিয়ে এসে শিব ঠাকুরের মাথায় জল ঢেলে নিজের ও পরিবারের সুখ সমৃদ্ধি কামনা করেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha