Tuesday, August 11, 2026
বাড়ি রাজ্য থানার নাকের ডগায় অটো চুরি

থানার নাকের ডগায় অটো চুরি

থানার নাকের ডগায় অটো চুরি

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। আগস্ট :বিশ্রামগঞ্জ থানার নাকের ডগায় অটো চুরির ঘটনায় সৃষ্টি হয় চাঞ্চল্য ঘটনা অটো চালক রাকেশ আচার্যের বাড়িতে। শনিবার রাতে বারান্দা থেকে টি আর ০৭ ২১০১ নম্বরের অটোটি চুরি করে নিয়ে যায় চোরের দল।

 গাড়িটি বিশ্রামগঞ্জ বড়জলা এলাকার ইন্দ্রজিৎ সরকারের। প্রতি মাসে ৭০০০ টাকার বিনিময়ে ভাড়া নিয়ে তারপর সেই গাড়ির রোজগার দিয়ে তার অসুস্থ মাকে দেখাশোনা করত। তার মা পুষ্পরাণী আচার্য বিছানায়। কিছুদিন আগে দুর্ঘটনায় হাত-পা ভেঙ্গে বিছানায় শয্যাশায়ী। ঘটনার পর এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha