Tuesday, August 11, 2026
বাড়ি রাজ্য সিপিআই -র গণঅবস্থান

সিপিআই -র গণঅবস্থান

সিপিআই -র গণঅবস্থান

 

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১১ আগস্ট:আগামী ১ সেপ্টেম্বর দিল্লির রামলীলা ময়দানে দিল্লি অভিযান করবে সিপিআই। এই কর্মসূচিকে সামনে রেখে গত ৬ আগস্ট থেকে আগামী ১৫ আগস্ট পর্যন্ত মিছিল সভা সহ বিভিন্ন কর্মসূচি সংঘটিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এরই অঙ্গ হিসেবে মঙ্গলবার রাজধানীর সার্কিট হাউজ এলাকায় তিন ঘন্টার গণ অবস্থান সংগঠিত করে সিপিআই ত্রিপুরা রাজ্য কমিটি।

পাশাপাশি পেট্রোল-ডিজেলের মূল্য হ্রাস করা, স্মার্ট মিটার প্রত্যাহার করা, দলিতদের উপর নির্যাতন বন্ধ করা সহ মোট ১৮ দফা দাবি উত্থাপন করা হয়। উপস্থিত সংগঠনের রাজ্য কমিটির সম্পাদক মিলন বৈদ্য জানান, বর্তমান সরকার সংবিধান ধ্বংস করে দিচ্ছে। যুক্তরাষ্ট্রের কাঠামো ভেঙে দিচ্ছে। তাই মোটা ১৮ দফা দাবি উত্থাপন করে আন্দোলনে নেমেছে সংগঠন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha