স্যন্দন
ডিজিটাল
ডেস্ক,
আগরতলা।
১১ আগস্ট: সংসার প্রতিপালন
করতে গভীর জঙ্গল বাঁশ কুরুল সংগ্রহ করে গিয়ে ভাল্লুকের আক্রমনে গুরুতর আহত দেব মানিক
ত্রিপুরা নামে এক ব্যক্তি। ঘটনা করবুক মহকুমা অন্তর্গত যাদবপাড়া গভীর জঙ্গলে। ঘটনার
বিবরণে জানা যায়, সংসার প্রতিপালনের জন্য প্রতিদিন গভীর জঙ্গল থেকে বাঁশ কুরুল সংগ্রহ
করে জলেয়া বাজারে বিক্রি করে পরিবারের মুখে দুবেলা দুমুঠো ভাতের জোগান দেয় দেব মানিক
ত্রিপুরা।
সোমবার গভীর জঙ্গলে বাঁশ কুরুল সংগ্রহ করার সময়
আচমকা ভাল্লুকটি তাঁর উপর আক্রমণ করে। এতে গুরুতর ভাবে আহত হন দেব মানিক ত্রিপুরা।
পরে এলাকাবাসী ঘটনার খবর পেয়ে যাদবপাড়ার স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে
এসে আহত দেবমানিককে উদ্ধার করে করবুক মহকুমা হাসপাতালে নিয়ে যায়। আহত ব্যক্তির গুরুতর
অবস্থা দেখে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করে তাঁকে গোমতী জেলা হাসপাতালে স্থানান্তর
করেন। এই ঘটনায় গোটা করবুক মহকুমায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান