স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ জুন: একই পাড়ায় দুই বাড়িতে দুঃসাহসিক চুরি। ঘটনা রাজধানীর শ্রীনগর থানাধীন নাগিছড়া কাঠিয়া বাবা আশ্রমপাড়া এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার শেষ রাতে ঘটে এই ঘটনা। এক বাড়ির মহিলা জানান, রাতের বেলা হঠাৎ দেখতে পান একজন ব্যক্তি ঘরের মধ্যে হাটাহাটি করছে। সঙ্গে সঙ্গে তিনি তার স্বামীকে ডাক দিতেই ঘরের দরজা দিয়ে বের হয়ে যায় চোর।
নগদ কুড়ি হাজার টাকা, ৫০০০ টাকার কসমেটিক জিনিস সহ কিছু মূল্যবান সামগ্রী নিয়ে গেছে চোর। চোরের মুখে পাশের বাড়ির ওলানা পেঁচানো ছিল। দ্বিতীয় বাড়ির মহিলা জানান, চোরকে দেখে টেনে আতঙ্কে ঘুমিয়ে পড়েন। পরবর্তী সময়ে ঘুম ভাঙ্গার পর দেখতে পান একজন ব্যক্তির ঘরে জানালা দিয়ে বের হয়ে যাচ্ছেন। এই বাড়ি থেকে চোর স্বর্ণালংকার সহ অন্যান্য সামগ্রী নিয়ে গেছে বলে জানা গেছে। রবিবার সকালে চোরের জুতা উদ্ধার হয় এলাকা থেকেই। তবে স্থানীয়রা সন্দেহ করে সকালবেলা এলাকায় এক মুর্শিদাবাদের শ্রমিককে ডেকে আনে। জুতা গুলি শ্রমিককে পড়ানোর পর তাড়াতাড়ি করেন তার উপরেই তাদের সন্দেহ। যদিও কেউ নিশ্চিত ভাবে দাবি করতে পারছে না আসলে এই ঘটনায় কে জড়িত। এদিকে খবর পেয়ে সকাল বেলা এলাকায় ছুটে যায় শ্রীনগর থানার পুলিশ। চুরির অভিযোগ নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান