Sunday, August 16, 2026
বাড়ি রাজ্য অটো ও ট্রিপার গাড়ির মধ্যে সংঘর্ষে আহত ৬

অটো ও ট্রিপার গাড়ির মধ্যে সংঘর্ষে আহত ৬

অটো ও ট্রিপার গাড়ির মধ্যে সংঘর্ষে আহত ৬

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ জুন: উদয়পুরের গর্জি এলাকায় অটো ও  ট্টিপার গাড়ির মধ্যে সংঘর্ষে আহত একই পরিবারের শিশু সহ ৬ জন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। জানা যায় বিলোনিয়া বিবেকানন্দ কলোনি এলাকার বাসিন্দা সুমন পাল তাঁর পরিবারের সদস্যদের নিয়ে নিজের অটোতে করে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে পূজা দিতে আসছিল। সে অটো নিয়ে উদয়পুরের গর্জী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্টিপার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তার অটোতে সজোরে ধাক্কা মারে।

এতে অটোটির ব্যাপক ক্ষতি হয়। অটোতে থাকা পরিবারের সদস্যরা গুরুতরভাবে আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। দুর্ঘটনায় আহতরা হলেন পূরবী সরকার,  ফটিক সরকার,  বাবুল পাল, শিপ্রা পাল, সুমন পাল, এবং সুজয় পাল । আহতদের মধ্যে ফটিক সরকারের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানা যায়। আহত এক মহিলা জানান বিপরীত থেকে আসা একটা ট্টিপার গাড়ি তাদের অটোতে সজোরে ধাক্কা মারে। এতে অটোতে থাকা পরিবারের সকলে আহত হয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha