স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ আগস্ট : রক্তদান শিবিরে বাধা এবং জাতীয় পতাকা উত্তোলনে বাধা দেওয়ার প্রতিবাদে ডি ওয়াই এফ আই -র বিক্ষোভ মিছিল সংগঠিত হয় আগরতলা শহরে। মিছিলের অগ্রভাগে উপস্থিত ছিলেন, বিধায়ক নয়ন সরকার, ডি ওয়াই এফ আই রাজ্যে সম্পাদক নবারুন দেব, সংগঠনের রাজ্য সভাপতি পলাশ ভৌমিক সহ অন্যান্যরা। সংগঠনের সভাপতি পলাশ ভৌমিক বলেন, যারা কথায় কথায় রাষ্ট্রবাদ আর জাতীয়তাবাদের কথা বলে তারাই স্বাধীনতা দিবসের জাতীয় পতাকা উত্তোলন কর্মসূচি ও রাক্তদান কর্মসূচি বানচাল করতে গুন্ডার ভুমিকায় অবতীর্ণ হয়েছিল।
১৫
আগস্ট বীর সেনানীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ডুকলি এলাকার স্থানীয় যুবকরা ডি.ওয়াই.এফ.আই-র রাজ্য
সম্পাদক নবারুণ দেবের বাড়িতে রক্তদান শিবির ও জাতীয় পতাকা
উত্তোলনের উদ্যোগ গ্রহণ করে। কিন্তু এই কর্মসূচিকে বাঞ্চাল
করার জন্য গত দুইদিন ধরে
বিজেপি আশ্রিত সমাজদ্রোহীরা এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে রাখে। এমনকি নবারুণ দেবের বাড়িতে প্রবেশ করে দুষ্কৃতিরা হুমকি দিয়ে আসে। এইদিন বামপন্থী চারটি ছাত্র-যুব সংগঠনের পক্ষ থেকে রাজধানীতে প্রতিবাদ মিছিল সংগঠিত করা হয়।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান