স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ জুন: দলের কর্মীকে জিবি হাসপাতালে দেখতে ছুটে গেলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। রবিবার দুপুরে তিনি জিবি হাসপাতালে গিয়ে অসুস্থ বিশ্বজিৎ ধরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। বিশ্বজিতের বাড়ি ধর্মনগরে। শনিবার ভোর চারটা নাগাদ তাকে জিবি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। গত পাঁচ মাস ধরে সে অসুস্থ। সে পেশায় একজন ব্যবসায়ী।
দিন দিন তার শারীরিক অবস্থার অবনতি দেখে চিন্তিত পরিবারের লোকজন। রবিবার জিবি হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। তার বর্তমান অবস্থা সম্পর্কে অবগত হন তিনি। দ্রুত আরোগ্য কামনা করেন। যতদ্রুত সম্ভব তাকে উন্নত চিকিৎসার জন্য রাজ্যের বাইরে পাঠানোর জন্য চেষ্টা করবেন বলে পরিবারের লোকজনদের আশ্বস্ত করেন। এমনটাই জানিয়েছেন বিশ্বজিতের পরিবারের লোকজন। বিশ্বজিতের স্ত্রী জানিয়েছেন এখন পর্যন্ত সরকারিভাবে তেমন কোনো সহযোগিতা জোটেনি। ধর্মনগরের বিধায়ক জহর চক্রবর্তী পর্যন্ত তার খবর নেয়নি। প্রতিদিন জটিল রোগের সাথে পাঞ্জা লড়ছেন বিশ্বজিৎ।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান