Monday, August 17, 2026
বাড়ি রাজ্য সরকারকে কাঠগড়ায় তুললেন পাঞ্চালি ভট্টাচার্যী

সরকারকে কাঠগড়ায় তুললেন পাঞ্চালি ভট্টাচার্যী

সরকারকে কাঠগড়ায় তুললেন পাঞ্চালি ভট্টাচার্যী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩০ মে : শনিবার সি আই টি ইউ-র ৫৬ তম প্রতিষ্ঠা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয় আগরতলায় সি আই টি ইউ -র রাজ্য দপ্তরে। দলীয় পতাকা উত্তোলন এবং শহীদদের প্রতি স্মরণ করে দিনটি যথাযথ মর্যাদার সঙ্গে পালন করা হয়। পাশাপাশি হল সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সি আই টি ইউ -র রাজ্য সভাপতি মানিক দে, প্রাক্তন সাংসদ তথা সি আই টি ইউ-র সাধারণ সম্পাদক শংকর প্রসাদ দত্ত, সংগঠনের নেত্রী পাঞ্চালি ভট্টাচার্যী সহ অন্যান্যরা।

সি আই টি ইউ নেত্রী পাঞ্চালি ভট্টাচার্যী বলেন, যেদিন থেকে দেশে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেদিন থেকে গায়ের জোরে জনবিরোধী সিদ্ধান্ত গ্রহণ করছে। এস আই আর -এর প্রসঙ্গ টেনে তিনি বলেন এটা কেন্দ্রীয় সরকার পরিচালনা করছে। নির্বাচন কমিশনকে শুধুমাত্র সামনে রাখা হয়েছে। এই নির্বাচন কমিশনকে দিয়ে এস আই আর করানো হচ্ছে। তাই এই জনবিরোধী সিদ্ধান্ত গুলির বিরুদ্ধে সি আই টি ইউ-র আহবানে এগিয়ে আসতে হবে। এবং সরকার যেন কোনোভাবেই শ্রমকোড কার্যকর করতে না পারে। ২৯ টি শ্রম আইন ভেঙে চারটি শ্রমকোড মালিকদের স্বার্থে করতে চাইছে। তাই এই ভয়ংকর পরিস্থিতি মোকাবেলা করার জন্য এগিয়ে আসতে হবে বলে দাবি করলেন তিনি। বর্তমান সরকারের সামনে আসল দায়িত্ব হল হিন্দু রাষ্ট্র তৈরি করা। তাই এখন থেকে সরকারি ভয়ঙ্কর সিদ্ধান্তের প্রতিবাদে কোন আন্দোলন তেজী না করলে সরকারের জনবিরোধী সিদ্ধান্তের শিকার হবে সাধারণ গরিব মানুষ। পায়ের নিচে মাটি খুঁজে পাবে না বলে জানান তিনি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha