Monday, August 17, 2026
বাড়ি রাজ্য প্রশাসনের অভিযানে গর্ভবতী নাবালিকা উদ্ধার পানিসাগরে

প্রশাসনের অভিযানে গর্ভবতী নাবালিকা উদ্ধার পানিসাগরে

প্রশাসনের অভিযানে গর্ভবতী নাবালিকা উদ্ধার পানিসাগরে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩০ মে : একটি অভিযোগের ভিত্তিতে পানিসাগর থানার অন্তর্গত এক এলাকায় অভিযান চালিয়ে এক গর্ভবতী নাবালিকাকে উদ্ধার করতে সক্ষম হয়। জানা যায়, প্রায় দুই বছর আগে ওই এলাকার এক নাবালক ও নাবালিকার বিয়ে হয়েছিল। বর্তমানে ছেলেটির বয়স ১৯ বছর ৪ মাস এবং মেয়েটির বয়স ১৫ বছর ৬ মাস। এছাড়াও নাবালিকাটি বর্তমানে গর্ভবতী বলে জানা গেছে। ঘটনার তদন্তে নেমে চাইল্ড লাইনের আধিকারিকরা মেয়েটির পরিবারের সঙ্গে যোগাযোগ করেন।

 দীর্ঘ আলোচনার পর মেয়েটির পরিবার তাকে ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত নিজেদের কাছে রাখার সম্মতি দেয়। একই সঙ্গে ছেলেটির পরিবারও প্রশাসনকে সহযোগিতার আশ্বাস দেয়। চাইল্ড লাইনের আধিকারিকরা এবং ছেলেটির পরিবারের সদস্যরা ধর্মনগর গিয়ে নাবালিকাকে তার পরিবারের হাতে তুলে দেন। অভিযানে নেতৃত্ব দেন পানিসাগরের ডিসিএম বিশ্বজিৎ ভট্টাচার্য, চাইল্ড লাইনের আধিকারিকরা এবং পানিসাগর থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা পানিসাগর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, মহকুমাজুড়ে বাল্যবিবাহের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। তাই এ ধরনের ঘটনা রোধে প্রশাসনের আরও কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি উঠেছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha