Monday, August 17, 2026
বাড়ি রাজ্য অসমাপ্ত কাজ পরিদর্শন করলেন বিধায়কদের প্রতিনিধি দল

অসমাপ্ত কাজ পরিদর্শন করলেন বিধায়কদের প্রতিনিধি দল

অসমাপ্ত কাজ পরিদর্শন করলেন বিধায়কদের প্রতিনিধি দল

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩০ মে : বিভিন্ন এলাকায় অসমাপ্ত সরকারি কাজ ঘুরে দেখলেন বিধায়কদের একটি প্রতিনিধি দল। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা শাসক ও বিরোধী দলের মোট ১১ জন বিধায়কদের নিয়ে একটি কমিটি গঠন করেছেন, যে কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন কমলা সাগরের বিধায়িকা অন্তরা সরকার দেব।

১১ জন বিধায়কের এই কমিটি বিভিন্ন এলাকায় সরকারি অসমাপ্ত কাজগুলি সহ বিভিন্ন সমস্যা খতিয়ে দেখবেন। সেই লক্ষ্যে শনিবার সকালে কমিটির চেয়ারম্যান তথা কমলা সাগরের বিধায়িকা অন্তরা সরকার দেব সহ মোট আটজন শাসক ও বিরোধী দলের বিধায়ক কমলা সাগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা পরিদর্শনে যান। বিধায়কদের এই প্রতিনিধি দলটি চাম্পামুড়া এলাকা সহ সেকেরকোট এবং ফুলতলী এলাকায় সরকারি বিভিন্ন অসমাপ্ত কাজগুলি পরিদর্শন করেন। এদিন প্রতিনিধি দলটি দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি যেসব কাজগুলি অসমাপ্ত হয়ে রয়েছে অর্থাৎ এখনো সম্পন্ন হয়নি সেই কাজগুলি দ্রুত সম্পন্ন করার জন্য নির্দেশ দেন। বিধায়কদের এই প্রতিনিধি দলের সাথে ছিলেন পঞ্চায়েত প্রধান উপপ্রধান সহ অন্যান্যরা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha