Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য লিচু পাড়তে গিয়ে আহত এক শিশু

লিচু পাড়তে গিয়ে আহত এক শিশু

লিচু পাড়তে গিয়ে আহত এক শিশু

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ মে : লিচু পাড়তে গিয়ে গাছের ডাল ভেঙে পড়ে আহত এক শিশু। ঘটনা রাজধানীর শালবাগান স্থিত আর্মি ক্যাম্পের লিচু বাগানে। শিশুদের নাম রোমাং মিয়া। বয়স ১৩ বছর। বাড়ি অভয়নগর এলাকায়। শিশুটি তার বন্ধুদের সঙ্গে শুক্রবার গিয়েছিল আর্মি ক্যাম্পে। তখন গাছের ডাল ভেঙে মাটিতে পড়ে যায়।

 খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে নিয়ে আসে জিবি হাসপাতালে। বর্তমানে শিশুটির অবস্থা স্থিতিশীল। তবে নির্জন এলাকা হওয়ায় প্রতিদিনের শিশুগুলি সেখানে গিয়ে লিচু পারে। এরই মধ্যে শুক্রবার বিপত্তি ঘটে যায়। শিশুদের পায়ে আঘাত লেগেছে বলে জানান দমকল কর্মীরা। এদিকে খবর পেয়ে হাসপাতাল ছুটে আসে শিশুটির পরিবারের লোকজন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha