Wednesday, October 14, 2026
বাড়ি রাজ্য সরকারি মাটি নিয়ে ঝামেলায় আহত মহিলা

সরকারি মাটি নিয়ে ঝামেলায় আহত মহিলা

সরকারি মাটি নিয়ে ঝামেলায় আহত মহিলা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ মে : সরকারি মাটি নিয়ে ঝামেলা। এক ব্যক্তির হাতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এক মহিলা। ঘটনা তেলিয়ামুড়া মোহর ছড়ায় এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া মোহরছড়া এলাকায় রাস্তার কাজের জন্য মাঠে ফেলে রাখা হয়েছিল। সেই মাটি বাড়ি নিয়ে যাচ্ছিলেন লক্ষণ দেবনাথ নামে এক ব্যক্তি। সেই ব্যক্তিকে বাজারে এলাকার জ্যোৎস্না দেবনাথ নামে অপর এক মহিলা।

 এতে লোকজনের মধ্যে বাকবিতান্ডা হয়। পরবর্তী সময় লক্ষণ দেবনাথ জ্যোৎস্না দেবনাথের উপর কুড়াল দিয়ে আক্রমণ করে। জ্যোৎস্না দেবনাথের মাথায় গুরুতর আঘাত লাগে। সঙ্গে সঙ্গে বাড়ির লোকজন উদ্ধার করে স্থানীয় হাসপাতাল নিয়ে গেলে রেফার করা হয় জেলা হাসপাতালে। বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন জ্যোৎস্না দেবনাথ নামে এই মহিলা। পরিবারের লোকজন জানায় অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলায় দায়ের করা হবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha