Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য কাঁটাখালে তলিয়ে গেল আড়াই বছরের শিশু

কাঁটাখালে তলিয়ে গেল আড়াই বছরের শিশু

কাঁটাখালে তলিয়ে গেল আড়াই বছরের শিশু

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ মে :খেলা করার সময় কাঁটাখালে পড়ে তলিয়ে যায় আড়াই বছরের শিশু কন্যা। নাম সাদবিকা সাউ। পিতার নাম ধর্মেন্দ্র সাউ। পরবর্তী সময় দুর্গা চৌমুহনি ব্রিজ সংলগ্ন এলাকায় উদ্ধার শিশুটির দেহ। ঘটনার বিবরণে, এলাকার আরো একটি শিশুর সাথে খেলা করার সময় প্রগতি রোড এলাকায় কাটাখালের জলে ডুবে যায় শিশুটি।

 তারপর বহু খোঁজাখুঁজির পর দুর্গা চৌমুহনি ব্রীজ সংলগ্ন এলাকায় উদ্ধার হয় শিশুটির দেহ। সঙ্গে সঙ্গে উদ্ধার করে হাসপাতাল নিয়ে যাওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। শোকের ছায়া নেমে আসে পরিবারের লোকজনদের মধ্যে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha