Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য হাওড়া নদীর জল বাড়ছে, প্রশাসন কুম্ভ নিদ্রায়

হাওড়া নদীর জল বাড়ছে, প্রশাসন কুম্ভ নিদ্রায়

হাওড়া নদীর জল বাড়ছে, প্রশাসন কুম্ভ নিদ্রায়

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ মে :রাজ্যের গ্রাম পাহাড়ে প্রবল বৃষ্টিতে হাওড়া নদীর জল বাড়ছে। রাজধানীর বলদাখাল এলাকায় নদীর জল বিপদ সীমার উপর দিয়ে বইছে। এখনো নিদ্রা ভাঙ্গেনি প্রশাসনের। নদীর তীরবর্তী এলাকার মানুষজনদের অবিলম্বে শরণার্থী শিবিরে নিয়ে যাওয়ার দাবি উঠছে।

 এ বিষয়ে বলদাখাল পাল পাড়ার এক মহিলা জানান, রবিবার রাত থেকে প্রবল বৃষ্টির কারণে নদীর জল বাড়ছে। সোমবার সকাল থেকেই তাদের বাড়ির ঘরে জল ওঠার মত অবস্থা সৃষ্টি হয়ে আছে। পরিস্থিতি ক্রমশ অবনতির দিকেই যাচ্ছে।

দুপুর পর্যন্ত প্রশাসন থেকে কোনরকম খোঁজখবর নেওয়া হয়নি তাদের। অবিলম্বে যদি প্রশাসন থেকে তাদের নিরাপদ জায়গায় নিয়ে না যাওয়া হলে তারা সমস্যায় পড়তে পারে। ইতিমধ্যে তারা প্রয়োজনীয় সরঞ্জাম গোছানো শুরু করেছে। যেকোনো মুহূর্তেই তাদের বাড়ির ঘর ছেড়ে অন্যথায় চলে যেতে হতে পারে। বিগত বছরগুলির অভিজ্ঞতা থেকে তারা বলেন, এলাকার পাবলিক স্কুলের মধ্যে আগে জল উঠত না। এখন এই পাবলিক স্কুল পর্যন্ত জলের নিচে তলিয়ে যায়। তাই তাদের দূরবর্তী কোনো নিরাপদ স্থানে গিয়ে নিতে হয় প্রতি বছর বর্ষার মরশুমে। সবচেয়ে বড় সমস্যার মুখোমুখি হতে হয় ঘরের বৃদ্ধ লোক এবং শিশুদের নিয়ে। পাশাপাশি কাজকর্মে যেতে পারেন না তারা। এমনটাই ক্যামেরার সামনে দাবি করলেন এক অসহায় মহিলা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha